Showing posts with label খবর. Show all posts
Showing posts with label খবর. Show all posts

Monday, July 8, 2013

সুপার অ্যামোলেড ডিসপ্লের দু দুটি ফোন আনছে Symphony

একের পর এক অ্যান্ড্রয়েড ডিভাইস এনে দেশের বাজারে এরই মাঝে বেশ ভাল একটা অবস্থান তৈরি করে নিয়েছে দেশীয় ব্র্যান্ড Walton। এবার তাদের সাথে পাল্লা দিতে Symphony ও ক্রমাগত নতুন সব ডিভাইস নিয়ে হাজির হচ্ছে। এরই মাঝে Walton এর ফ্যাবলেট Primo N1 এর বিপরীতে তারা বাজারে এনেছে Symphony W150।

তবে এতদিন সুপার অ্যামোলেড ডিসপ্লে সম্বলিত Walton Primo X1 এর বিকল্প কোন ডিভাইস না থাকলেও সবার অপেক্ষার পালা হয়তো শেষ হতে যাচ্ছে। কারন এবার Symphony ও নিয়ে আসছে ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে ও গোরিলা গ্লাস সম্বলিত Symphony Xplorer ZI ও Xplorer ZII নামের দু দুটি ডিভাইস।

Symphony Xplorer ZI

Symphony Xplorer ZI ও Xplorer ZII ডিভাইস দুটিতে যথাক্রমে থাকছে অ্যান্ড্রয়েড ৪.২.২ ও অ্যান্ড্রয়েড ৪.২.১ জেলি বিন। এছাড়া দুটি ডিভাইসেই দেয়া হচ্ছে ১.২ গিগাহার্জের কর্টেক্স এ৭ কোয়াড কোর প্রসেসর, পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪ জিপিইউ, ১ গিগাবাইট র‍্যাম ও ১৬ গিগাবাইট রম।

আর Xplorer ZII তে থাকছে গোরিলা গ্লাস সমৃদ্ধ ৪.৮ ইঞ্চি প্রসস্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং Xplorer ZI – এ থাকছে ৪.৮ ইঞ্চি প্রসস্ত শুধু সুপার অ্যামোলেড ডিসপ্লে। অর্থাৎ Xplorer ZII তে গোরিলা গ্লাস ব্যবহার করা হলেও Xplorer ZI – এ সেটি ব্যবহার করা হয়নি। তাই Xplorer ZI এর দাম তুলনামূলক কম হবে বলে ধারণা করা হচ্ছে। তবে দুটি ডিভাইসের রেজুলেশনই হবে ১২৮০x৭২০।

Symphony Xplorer ZII

এছাড়া Xplorer ZI ও Xplorer ZII – তে দেয়া হবে যথাক্রমে ৮ ও ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 720p ধারণ ক্ষমতাসম্পন্ন সেকেন্ডারি ফ্রন্ট ক্যামেরা। তবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিনের Photo Sphere Camera ব্যবহার করার জন্য ডিভাইস দুটিতে জায়রোস্কোপ সেন্সর আছে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আর ব্যাকআপ হিসেবে Xplorer ZI ও Xplorer ZII তে যথাক্রমে 2000mAh ও 2200mAh ব্যাটারি থাকছে। তাছাড়া থ্রিজি, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও ও গেম সাপোর্টসহ সাধারণ ফিচারগুলো তো থাকছেই আর সাথে থাকছে MUSE নামের একটি আলাদা ইউজার ইন্টারফেস।

তবে ডিভাইস দুটির দাম কেমন হতে পারে সে ব্যাপারে Symphony থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আপনার কী মনে হয় Symphony এই ডিভাইস দুটির মাধ্যমে দেশের অ্যান্ড্রয়েড বাজারে ভাল একটা অবস্থান তৈরি করে নিতে পারবে ? ডিভাইস দুটি সম্পর্কে আপনাদের মতামত ও দাম সম্পর্কে আপনাদের ধারণা আমাদের অবশ্যই জানাবেন।

Tuesday, June 25, 2013

উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড দু’টোই চলবে স্যামসাং-এর এক ট্যাবলেটে

অ্যান্ড্রয়েড চালিত গ্যালাক্সি সিরিজের ব্যাপক সাফল্যের কথা নতুন করে কিছু বলার নেই। তবে শুধু গ্যালাক্সি সিরিজই নয়, স্যামসাং এবার তাদের উইন্ডোজ চালিত অ্যাটিভ সিরিজের জনপ্রিয়তা বাড়ানোর দিকেও নজর দিচ্ছে। আর এ জন্য তারা দূর্দান্ত এক মার্কেটিং স্টান্ট নিয়েছে। তাদের নতুন একটি ট্যাবলেটে একই সঙ্গে উইন্ডোজ ও অ্যান্ড্রযেড অপারেটিং সিস্টেম চালানোর সুবিধা দেয়া হয়েছে।


অ্যাটিভ সিরিজের ডিভাইসগুলোতে শুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকবে বলে ধারণা করা হলেও স্যামসাং ডুয়েল বুট সুবিধাটির ঘোষণা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। কারন ATIV Q নামের নতুন ডিভাইসে তারা উইন্ডোজ ৮ এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ৪.২.২ ও দিচ্ছে। অর্থাৎ এতে ডুয়াল বুট অপশন থাকছে যা উইন্ডোজ ব্যবহারকারীদের পাশাপাশি অ্যান্ড্রয়েডপ্রেমীদেরও এই ডিভাইস কিনতে উৎসাহিত করবে।


স্যামসাং তাদের এই নতুন ডিভাইসটিকে ল্যাপটপ হিসেবে দাবি করলেও এটিকে মূলত কিবোর্ডসহ একটি ট্যাবই বলা যায়, যাকে অনেকে কনভার্টিবল বলে সম্বোধন করে থাকেন। কারণ ট্যাবলেটের মতোই এতে রয়েছে ১৩.৩ ইঞ্চি প্রশস্ত টাচস্ক্রিন ডিসপ্লে যার রেজলুশন ৩২০০x১৮০০ পিক্সেল। তাছাড়া এতে স্যামসাং এর নিজস্ব এস পেন স্টাইলাসও থাকছে।


এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে ডিভাইসটিতে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড দুটি ওএস ই থাকলেও কেন একে গ্যালাক্সি সিরিজের না করে একে অ্যাটিভ করা হলো। আপনাদের প্রশ্নের উত্তর এখনই পেয়ে যাবেন কারন ATIV Q নামের ্‌এই ডিভাইসটি মূলত উইন্ডোজ ৮ এর মাধ্যমেই চলবে। তবে ব্যবহারকারীরা চাইলে যেকোন সময় উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েড-এ সুইচ করতে পারবে। অর্থাৎ, মূল অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৮-ই থাকবে, কিন্তু ব্যবহারকারীরা প্রয়োজনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও ব্যবহার করতে পারবেন। এ কারনে অ্যাটিভ দিয়েই এর নামকরণ করা হয়।

 
ধারনা করা হচ্ছে Acer R7 ল্যাপটপটি দেখেই স্যামসাং তাদের এই ATIV Q বানাতে উৎসাহী হয়েছে। তবে Acer R7 এর তুলনায় আকারে ATIV Q একটু ছোট, ওজনের দিক দিয়েও হালকা। তাই এধরনের ল্যাপটপগুলো মাঝে ATIV Q -ই সবার প্রথম পছন্দ হবে বলে ধারণা করা হচ্ছে।

Acer R7 এর মত এর কিবোর্ডটিও বেশ স্টাইলিশ। সাধারন ল্যাপটপের মত শুধু ভাঁজ করেই নয়, নিজের ব্যবহারের সুবিধা অনুযায়ী একে বিভিন্ন আকার ও আকৃতিতে ব্যবহার করা যায়। তাছাড়া স্যামসাং এর নিজস্ব ব্র্যান্ড মেটাল ডিজাইনের জন্য এটি যে কারও নজর কাড়তে সক্ষম।

 
সব দিক থেকে এটিকে স্যামসাং এর তৈরি একটি আদর্শ ডিভাইসই বলা চলে। এবার শুধু দেখার পালা আন্তর্জাতিক বাজারে এটি কেমন প্রভাব ফেলে।  উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট ডিভাইস অনেকেই পছন্দ করেন, কিন্তু অ্যান্ড্রয়েডের লোভও ছাড়তে পারেন না। দু’টি অপারেটিং সিস্টেম একই সঙ্গে পাওয়া গেলে অনেকের জন্যই এটি একটি “স্বপ্নীল ডিভাইস” হতে পারে। তবে সেক্ষেত্রে ডিভাইসটির দামও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, যা প্রতিষ্ঠানটি এখনও ঘোষণা দেয়নি। এছাড়াও উইন্ডোজের পাশাপাশি অ্যান্ড্রয়েডে ডুয়েল বুট করার সুবিধা রাখার বিষয়টিই প্রমাণ করে মাইক্রোসফটের নতুন এই অপারেটিং সিস্টেমের উপর এখনও পুরোপুরি নির্ভর করতে পারছে না স্যামসাং।

আপনার কি ধারণা অ্যাটিভ সিরিজও গ্যালাক্সি সিরিজের মত জনপ্রিয়তা লাভ করবে ?

এবার ডেস্কটপ কম্পিউটারে অ্যান্ড্রয়েড আনছে এইচপি

অ্যান্ড্রয়েড প্রথমে মোবাইল ফোনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও থেমে থাকেনি সেখানে। ধীরে ধীরে ট্যাবলেটে, ল্যাপটপ কম্পিউটারে, স্যাটেলাইটে, ঘড়িতেসহ বিভিন্ন জায়গায় স্থান করে নিয়েছে এই অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড চালানো সম্ভব এমন ল্যাপটপ ইতোমধ্যেই বাজারে থাকলেও ডেস্কের উপর থাকা বিশালাকৃতির কম্পিউটারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে এবার বাজারে আনতে যাচ্ছে এইচপি স্লেট ২১।



এইচপির নতুন এই অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটারের আকৃতি ২১.৫ ইঞ্চি, যার পুরোটাই টাচস্ক্রিনের পর্দা। স্লেট ২১ নামের এই ডিভাইসের অস্বাভাবিক আকৃতির বড় একটি ট্যাবলেট বলা যায় যেটি কিক স্ট্যান্ডের মাধ্যমে ডেস্কটপের উপর সেট করা যায়। ১০৮০পি আইপিএস ডিসপ্লে সম্পন্ন এই অ্যান্ড্রয়েড ডেস্কটপে রয়েছে এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর ও অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ।

মাত্র ৩৯৯ ডলারের এই ডিভাইসে অবশ্য কোনো বিল্ট-ইন ব্যাটারি দেয়া হয়নি। অর্থাৎ, সাধারণ ডেস্কটপের মতোই এটি সবসময় পাওয়ার সোর্সের সঙ্গে সংযুক্ত রেখে কাজ করতে হবে। এটির পাশাপাশি এইচপি আরও কিছু উইন্ডোজ ৮ ব্যবহৃত অল-ইন-ওয়ান ডিভাইস বাজারে আনছে যেগুলোয় রয়েছে ব্যাটারি ও ইনটেলের নতুন হ্যাজওয়েল প্রসেসর। তবে অ্যান্ড্রয়েড চালিত বিশাল স্ক্রিনের এই ডেস্কটপ কেমন পারফর্ম করবে তা জানার জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বিশ্বকে।

আর হ্যাঁ, এতে উইন্ডোজ চালানো যাবে কি না সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে ডিভাইসটি বাজারে আসলে আমরা অবশ্যই এটি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবো। সে পর্যন্ত জানান অ্যান্ড্রয়েড-চালিত ডেস্কটপ কম্পিউটার কেনার কোনো কারণ আছে কি না!

Sunday, June 9, 2013

গ্রামীণফোন আনলো Symphony T7i এবং T8i ট্যাবলেট


সিম্ফনি জিপি


সিম্ফনি কিছুদিন আগেই তাদের ফেসবুক পেইজে ঘোষণা দিয়েছিল জনপ্রিয় ট্যাবলেট ডিভাইস টি৭ ও টি৮-এর পরবর্তী সংস্করণ Symphony T7i এবং T8i বাজারে আনার। সম্প্রতি গ্রামীণফোন তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে সিম্ফনির নতুন এই ট্যাবলেট দু’টির।


এর আগে প্রথমবারের মতো যখন সিম্ফনি এই দু’টি ট্যাবলেট বাজারে আনে, তখনও গ্রামীণফোনের মাধ্যমেই ট্যাব দু’টি বিক্রি করা হয়। স্পেসিফিকেশনের তুলনায় দাম অনেক কম হওয়ার কারণে দ্রুত ট্যাবগুলোর স্টক ফুরিয়ে যায় এবং অনেক ক্রেতাই ট্যাব কিনতে গিয়ে ফেরৎ আসেন বলে আমাদের জানিয়েছেন। প্রথমবারের মতো এবারও গ্রামীণফোনের মাধ্যমেই ট্যাবগুলো বাজারে আনার কারণে আবারও স্টক স্বল্পতা ও হয়রানির আশঙ্কার কথা প্রকাশ করেছেন অনেকে।

সিম্ফনির নতুন এই ট্যাব দু’টোর স্পেসিফিকেশন অনেকটা পুরনো ট্যাবগুলোর মতোই। নিচে ট্যাবগুলোর আলাদা স্পেসিফিকেশন এবং মূল্য দেয়া হলোঃ

Symphony T8i

 

সিম্ফনি টি৮আই

  • ৮” আইপিএস ডিসপ্লে ও রেজুলেশন ৭৬৮*১০২৪ পিক্সেল
  • ১ গিগাহার্টজ ডুয়েল-কোর প্রসেসর
  • ১ গিগাবাইট র‍্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ
  • গ্রাফিক্স প্রসেসিং ইউনিট PowerVR SGX 531 জিপিইউ
  • ৫ মেগাপিক্সেল ব্যাক ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ
  • ৩জি ইন্টারনেট সুবিধা, কল করার সুবিধা
  • জিপিএস-সহ অন্যান্য সেন্সর
  • ৪৭০০ এমএএইচ ব্যাটারি
  • দামঃ ১৩,৯৯০ টাকা।

Symphony T7i

 

symphony t7i

  • ৭” টিএফটি ডিসপ্লে যার রেজুলেশন ৪৮০*৮০০ পিক্সেল
  • ১ গিগাহার্টজ ডুয়েল-কোর প্রসেসর
  • ৪ গিগাবাইট রম, ৫১২ মেগাবাইট র‍্যাম
  • ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসিএস।
  • গ্রাফিক্স প্রসেসিং ইউনিট PowerVR SGX 531 ।
  • ৩জি ও কল সুবিধা।
  • জিপিএস ও জি-সেন্সর।
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি।
  • দামঃ ১০,৯৯০ টাকা।
গ্রামীণফোন নতুন এই দু’টি ট্যাবলেটের সঙ্গেই বিনামূল্যে ৪ গিগাবাইট মেমোরি কার্ড এবং মাত্র ৯৯ টাকায় ৩০ দিন মেয়াদের ১ গিগাবাইট ইন্টারনেট প্যাকেজ দিচ্ছে। গ্রামীণফোনের প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন গ্রামীণফোনের ওয়েবসাইটে
নতুন ট্যাবগুলোর স্পেসিফিকেশন পুরনোগুলোর তুলনায় খুব একটা আপডেটেড না হলেও দাম প্রায় কাছাকাছিই রাখা হয়েছে। তবুও দামের বিবেচনায় বলাই যায় যে, আসলেই দারুণ দু’টি ট্যাবলেট সিম্ফনি টি৮আই ও টি৭আই। বিশেষ করে টি৮আই ট্যাবলেটটি গত টি৮-এর মতোই যথেষ্ট দারুণ একটি ডিভাইস হতে পারে। তবে এবারও যেন গতবারের মতো ট্যাব কিনতে গিয়ে ক্রেতাদের ফেরৎ আসতে না হয়, সেই প্রত্যাশাই করছেন অনেকে।

সিম্ফনির নতুন এই দু’টি ট্যাব নিয়ে আপনার কী মতামত?

Thursday, June 6, 2013

আসছে নতুন ট্যাবলেট Symphony T8i ও T7i

বর্তমানে চলছে ট্যাব এর জয়জয়াকার। ক্রেতারা যেমন আগ্রহী এর ব্যাপারে, তেমনি বিক্রেতা এবং নির্মাতারাও। কমদামে দেশী ব্র্যান্ডের প্রথম দু’টি ট্যাব সিম্ফনি টি৭ ও টি৮-এর তুমুল সাফল্যের ধারাবাহিকতায় সিম্ফনি সম্প্রতি ঘোষণা দিয়েছে এই দু’টি ট্যাবের নতুন দু’টি সংস্করণ বাজারে আনার। কোম্পানিটি তাদের ফেসবুক পেজে জানিয়েছে, শিগগিরই Symphony T7i ও T8i মডেলের নতুন দু’টি ট্যাবলেট বাজারে আসছে।



ফেসবুক পেজে প্রাপ্ত তথ্য অনুযায়ী সিম্ফনির আগামী ট্যাব টি৮আই-এ যে স্পেসিফিকেশন থাকছে তা নিম্নরূপঃ

- ১ গিগাহার্জ ডুয়ালকোর প্রসেসর। (সম্ভবত MTK6577)
- ৩জি, ২জি ও ওয়াইফাই।
- জিপিএস ও গ্রাভিটি সেন্সর।
- ১০২৪x৭৬৮ (এক্সজিএ) রেজুলেশনের ৮” ইঞ্চি ডিসপ্লে, TFT বা IPS কিনা জানানো হয়নি।
- ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
- ৪৭০০ mAh ব্যাটারি।
- ১ গিগাবাইট র‌্যাম।
- সফটওয়্যারের দিক থেকে আগের মতই এবারও অ্যান্ড্রয়েডের আইসক্রিম স্যান্ডউইচ সংস্করণ থাকছে। সেই সঙ্গে অন্যান্য জরুরি কিছু অ্যাপ্লিকেশন বিল্ট-ইন দেয়া থাকবে বলেও বলা হয়েছে।

যা যা টি৮ এর তুলনায় নতুন থাকছেঃ

- টি৮এর ২ মেগাপিক্সেলের তুলনায় এবার ৫ মেগাপিক্সেল, সামনেও ভিজিএর তুলনায় ২ মেগাপিক্সেল ক্যামেরা।

- টি৮আইএ ৪৭০০ mAh ব্যাটারি থাকছে, টি৮এ ৪২০০ mAh ব্যাবহার করা হয়েছিল। অর্থাৎ, নতুন ট্যাবে ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে।

টি৮আইএর অন্যান্য ফিচার টি৮এর মতই থাকছে, যদিও দুটি ট্যাব দেখতে সম্পূর্ণ ভিন্ন। ট্যাবটির পুরুত্ব জানানো হয়েছে ১১.৪ মিলি, দৈর্ঘ্য ও প্রস্থে ২০৩.৮ মিলি ও ১৫৩.৫ মিলি, অর্থাৎ টি৮আই বেশ বড়সড় আকারের।

দাম সম্পর্কে কিছু জানানো না হলেও ফিচার প্রায় এক হওয়ায় ধারণা করা হচ্ছে এর দামও টি৮-এর মতোই হবে। কবে নাগাদ বাজারে আসবে সেটিও বলা হয়নি। একটু পুরনো অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহার করা হলেও শক্তিশালী ক্যামেরা ও বড় ধারণক্ষমতার ব্যাটারি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে অনেকটাই সফল হবে বলে ধারণা করা হচ্ছে।

এবার আপনার পালা। আপনি কি এই দাম ও স্পেসিফিকেশনে সন্তুষ্ট? পড়ে অবশ্যই জানাবেন টি৮আই সম্পর্কে আপনার মতামত।

সিম্ফনি ঘোষণা দিলো নতুন ফোন Symphony W71

তুলনামূলক কম দামে মোটামুটি সব সুবিধাসম্পন্ন ডিভাইস হিসেবে সিম্ফনি ডব্লিউ ৭০ বাজারে জনপ্রিয়তা হারানোর আগেই সিম্ফনি সম্প্রতি ঘোষণা দিয়েছে নতুন আরেকটি সিকুয়েল সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ ৭১-এর। কোম্পানিটি তাদের ওয়েবসাইটের আপকামিং ফোন বিভাগে নতুন এই স্মার্টফোনটি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।


symphony w71



দাম এখনও উল্লেখ করা না হলেও Symphony W71-এ অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন, ৪.৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন 854*480 পিক্সেল, ১.২ গিগাহার্জ করটেক্স এ৯ ডুয়েল কোর প্রসেসর ও পাওয়ারভিআর এসজিএক্স ৫৩১ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট দেয়া হয়েছে। এছাড়াও এতে ৫১২ মেগাবাইট র‌্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে।
সিম্ফনি ডব্লিউ ৭০-এর সঙ্গে ডব্লিউ ৭১-এর মূল পার্থক্যগুলো এর ডিসপ্লে রেজুলেশন, ব্যাটারি এবং ডিসপ্লে সাইজে। সিম্ফনি ডব্লিউ ৭০-এর ডিসপ্লে রেজুলেশন 480*800 পিক্সেল, ডিসপ্লে সাইজ ৪ ইঞ্চি এবং ব্যাটারির ক্ষমতা ২৫০০ এমএএইচ, যেটি এই ফোনের অন্যতম প্রধান বিশেষত্ব বলে বিবেচিত ছিল। কিন্তু ডব্লিউ ৭১-এ ব্যাটারির ক্ষমতা কমিয়ে ১৭০০ এমএএইচ-এ করা হয়েছে যদিও ডিসপ্লে সাইজ বাড়িয়ে ৪.৫ ইঞ্চি ও ডিসপ্লে রেজুলেশন বাড়ানো হয়েছে।
এছাড়াও আরেকটি সুবিধা হলো এটিতে শুরু থেকেই অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন দেয়া থাকছে। এতে অবশ্য সিম্ফনি ডব্লিউ ৭০ আইসক্রিম স্যান্ডউইচ থেকে জেলি বিন-এ আপডেট পাবে কি না সে বিষয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সিম্ফনি ডব্লিউ ৭১ ও ডব্লিউ ৭০-এর স্পেসিফিকেশনের বিচারে আপনার পছন্দ কোনটি? বর্তমানে ডব্লিউ ৭0-এর বিক্রয়মূল্য ৯,৮২৫ টাকা। কত দাম হলে সিম্ফনি ডব্লিউ ৭১-এর দাম যথার্থ হবে বলে মনে করেন?

জুনেই আসছে ইন্টেল প্রসেসরের গ্যালাক্সি ট্যাব ৩

স্যামসাং এবার তাদের গ্যালাক্সি ট্যাব সিরিজে  ৮” ও ১০.১” আকারের আরো দুটি নতুন ট্যাবলেট সংযোজন করলো। এদের মধ্যে ১০.১ ইঞ্চির ট্যাবটি ইন্টেলের তৈরি প্রসেসর চালিত বলে জানা গেছে।
গ্যালাক্সি ট্যাব ৩
৮ ইঞ্চির গ্যালাক্সি ট্যাব ৩ এ রয়েছে ১.৫ গিগাহার্জ এক্সিনস ডুয়াল কোর প্রসেসর, WXGA TFT ১২৮০x৮০০ রেজলুশনের ডিসপ্লে, ১.৫ গিগাবাইট র‍্যাম, ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪৪৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৬ বা ৩২ গিগাবাইটের ইন্টারনাল মেমোরি।


তবে স্যামসাং জানিয়েছে, ৮ ইঞ্চির গ্যালাক্সি ট্যাব ৩ তাদের নিজস্ব প্রসেসরের হলেও ১০.১ ইঞ্চি মডেলটিতে চলবে ইন্টেলের ১.৬ গিগাহার্জ ডুয়াল-কোর প্রসেসর। স্যামসাং আরও জানিয়েছে, “ট্রাস্টেড পার্টনারদের” কাছ থেকে চিপসেটসহ বিভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করে স্যামসাং এই ১০.১ ইঞ্চি মডেলটি তৈরি করেছে যাতে ব্যবহারকারীদের জন্য কন্সট্যান্ট হাই-কোয়ালিটি এক্সপেরিয়েন্স নিশ্চিত করা সম্ভব হয়।

ইন্টেল প্রসেসর-চালিত গ্যালাক্সি ট্যাব ৩ ১০.১ ইঞ্চি মডেলে রয়েছে ১৪৯ পিপিআই-এর 1280 x 800 রেজুলেশন ডিসপ্লে, ১ গিগাবাইট র‌্যাম, ১৬ ও ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ৬৮০০ এমএএইচ ব্যাটারি। তবে এই মডেলের পেছনে ব্যবহৃত হয়েছে ৩ মেগাপিক্সেল ক্যামেরা যদিও সামনে ৮ ইঞ্চি ট্যাবের মতোই ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে।

স্যামসাং তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, দু’টি ডিভাইসেই ব্যবহৃত হবে অ্যান্ড্রয়েড ৪.২.২ এবং স্যামসাং-এর টাচউইজ ইন্টারফেস এবং অ্যাপ্লিকেশনস। চলতি জুন মাসের মধ্যেই সারাবিশ্বের সব বাজারে এই দু’টি ট্যাব সহজলভ্য হবে বলে জানিয়েছে স্যামসাং।

এবারই যেহেতু প্রথম কোনো স্যামসাং অ্যান্ড্রয়েড ট্যাবলেটে ইন্টেলের প্রসেসরের দেখা মিলছে, সেহেতু বাজারে কেমন সাড়া পায় গ্যালাক্সি ট্যাব ৩-এর ১০.১ সংস্করণটি, তাই এখন দেখার বিষয়। আপনার কী ধারণা? কেমন যাবে ইন্টেল-চালিত গ্যালাক্সি ট্যাবলেটের বাজার?

Sunday, May 19, 2013

ওয়াল্টন রিলিজ দিলো Primo X1 ও N1-এর Firmware, Flashtool এবং Driver  ওয়াল্টন রিলিজ দিলো Primo X1 ও N1-এর Firmware, Flashtool এবং Driver

walton primo

দেশী ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনের বাজার মাত করে রাখা কোম্পানি ওয়াল্টন সম্প্রতি রিলিজ করেছে তাদের সাম্প্রতিক দু’টি অ্যান্ড্রয়েড ফোন প্রিমো এক্স১ ও প্রিমো এন১-এর ফার্মওয়্যার, ফ্ল্যাশটুল এবং ড্রাইভার। কোম্পানিটি তাদের নিজস্ব ফোরামে এই দু’টি ফোনের ড্রাইভার ইন্সটল ও ফ্ল্যাশটুল ব্যবহার করে নতুন ফার্মওয়্যার ফ্ল্যাশ করার টিউটোরিয়াল প্রকাশ করেছে।


ফার্মওয়্যার ও ফ্ল্যাশটুল রিলিজ করার সবচেয়ে বড় সুবিধা হলো ডিভাইস নিয়ে অ্যাডভান্সড কাজ করতে গিয়ে কোনো কারণে ব্রিক হয়ে গেলে বা সফটওয়্যার ক্ষতিগ্রস্থ হলে ফার্মওয়্যার ফ্ল্যাশ করার মাধ্যমে নিমিষেই ডিভাইস একেবারে নতুনের পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়। বিশেষ করে ডেভেলপারদের ফার্মওয়্যার কাজে আসলেও সাধারণ ব্যবহারকারীও যদি কোনো কারণে ডিভাইস ব্রিক করে ফেলেন, সেক্ষেত্রে ফার্মওয়্যার হয়ে থাকে শেষ ভরসা।

অন্য কথায়, ফার্মওয়্যার থাকলে ডিভাইস সফট ব্রিক হলে তা ঠিক করা যাবেই এই নিশ্চয়তা পাওয়া যায়।
ওয়াল্টন এর আগে অ্যান্ড্রয়েড কথন-কে জানায়, দেশীয় ব্র্যান্ড হিসেবে তারা তাদের ডিভাইসগুলো নিয়ে ডেভেলপার ও আগ্রহী ব্যবহারকারীদের যে কোনো ধরনের এক্সপেরিমেন্টের সুযোগ দিতে আগ্রহী। এ কারণেই তারা তাদের প্রিমো সিরিজের প্রায় প্রতিটি ফোনের ড্রাইভার, ফ্ল্যাশটুল ও ফার্মওয়্যার মুক্তি দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাজারে আসা প্রিমো এক্স১ এবং প্রিমো এন১-এর এসব ফাইল মুক্তি দিয়েছে ওয়াল্টন।

ওয়াল্টন প্রিমো সিরিজের এই দুইটি ফোনের ফার্মওয়্যার, ফ্ল্যাশটুল ও ড্রাইভার ডাউনলোড করতে নিচের লিংকগুলো অনুসরণ করুনঃ

                                         ওয়াল্টন প্রিমো এক্স১  ওয়াল্টন প্রিমো এন১ 

ফার্মওয়্যার ও ফ্ল্যাশটুল রিলিজ করা সম্পর্কে আপনার মতামত মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না।

Monday, March 11, 2013

৩জি সিমসহ টেলিটক ও সিম্ফনি আনলো Symphony W30 ও W70

তুলনামূলক কম দামে বেশ ভালো স্পেসিফিকেশনের ডিভাইস আনায় সিম্ফনির এক্সপ্লোরার সিরিজের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো বাংলাদেশের বাজারে খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। তারই ধারাবাহিকতায় সিম্ফনি এবার আনলো সিম্ফনি ডব্লিউ ৩০ এবং সিম্ফনি ডব্লিউ ৭০ মডেলের দুটি নতুন ৩জি অ্যান্ড্রয়েড ফোন।

 

 এবারও গ্রাহকদের কথা মাথায় রেখে কম দামে বেশি সুবিধা দেয়ার উদ্দেশ্যে টেলিটকের সাথে মিলে এই ডিভাইস দুটি বাজারে ছাড়ার ঘোষণা দেয় সিম্ফনি। উল্লেখ্য যে, এর আগেও সিম্ফনি গ্রামীনফোনের সাথে মিলে স্বল্প মূল্যে টি৭ ও টি৮ নামের দুটি অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে এনেছিল।

 

তবে এবার শুধু মূল্য হ্রাস আর ফ্রি ইন্টারনেটই নয়, সিম্ফনি এই দুটি ডিভাইসের সাথে দিচ্ছে ফ্রি টেলিটক ৩জি সিম। আর সেই ৩জি সিমের সাথে থাকছে ফ্রি মোবাইল টিভি, ৫০ মিনিট ফ্রি ভিডিও কল, ১০০ মিনিট ফ্রি ভয়েস কল, ১ গিগাবাইট ফ্রি থ্রিজি ইন্টারনেট, ৫০ টি ফ্রি এমএমএস এবং ২০০ টি ফ্রি এসএমএস। আর সাথে ১ বছরের ওয়ারেন্টি তো আছেই।

এই অফার সহ Symphony W30 এবং W70 থ্রিজি ফোন দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ৬,৫৯০ টাকা এবং ১০,১৯০ টাকা। এবার এক নজর দেখে নেয়া যাক কী আছে এই ডিভাইসগুলোতে।

Symphony Xplorer W30


অ্যন্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড চালিত ৩.৫” প্রশস্ত ক্যাপাসিটিভ টাচের HVGA ডিসপ্লে সহ Sypmhony W30 তে সিপিইউ হিসেবে রয়েছে ১ গিগাহার্জের সিঙ্গেল কোর প্রসেসর এবং জিপিইউ  হিসেবে দেয়া হয়েছে PowerVR SGX531 জিপিইউ।

ডিভাইসটিতে রয়েছে ২৫৬ মেগাবাইট র‍্যাম এবং অ্যাপ্লিকেশন ইন্সটলের জন্য ৫১২ মেগাবাইট রম। এছাড়া এতে মাইক্রো এসডি কার্ড স্লটও রয়েছে যার সাহায্যে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।

ক্যামেরা হিসেবে এর পেছনে দেয়া হয়েছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ভিডিও কলের জন্য সামনে রয়েছে ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

তাছাড়া ৩জি সাপোর্টসহ ডুয়াল সিম সম্বলিত এই ফোনে জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, মোশন সেন্সর, এফএম রেডিও সহ মোটামুটি স্মার্টফোনের সব সুবিধাই রয়েছে। তাছাড়া ৪ গিগাবাইটের ফ্রি মেমোরি কার্ড ও ফ্রি টেলিটক থ্রিজি সিমসহ বাজারে এর দাম রাখা হয়েছে মাত্র ৬,৫৯০ টাকা।

 

Symphony W70

 আইসক্রিম স্যান্ডউইচ অর্থাৎ অ্যান্ড্রয়েড ৪ চালিত ৪” আকার ক্যাপাসিটিভ টাচের WVGA ডিসপ্লে সম্বলিত Symphony W70 ফোনটিকে নিঃসন্দেহে এই দামের ফোনগুলোর মাঝে অন্যতম বলা যায়। কারণ এতে রয়েছে MediaTek MTK6577 ডুয়াল কোর ১ গিগাহার্জ প্রসেসর। আর জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ারভিআর এসজিএক্স৫৩১ জিপিইউ।

 এছাড়া ৫১২ মেগাবাইট র‍্যামের এই ফোনটিতে রয়েছে ৪ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ। এছাড়া মাইক্রো এসডি কার্ডের সাহায্যে একে ৩২ গিগাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন।

এর ক্যামেরাটিও ফোনটিকে এই দামের অন্যান্য ফোনগুলোর প্রতিদ্বন্দী করে তুলবে কারণ এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ভিডিও কলের জন্য রয়েছে ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

তাছাড়া ৩জি সমর্থিত ডুয়াল সিমের এই ফোনটিতেও জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, মোশন সেন্সর, এফএম রেডিও সহ স্মার্টফোনের প্রায় সকল সুবিধাই রয়েছে। আর সাথে ফ্রি টেলিটক থ্রিজি সিমসহ এর দাম রাখা হয়েছে মাত্র ১০,১৯০ টাকা।

বর্তমান বাজারে এই দামের ভিতর থাকা ফোনগুলোর প্রচুর চাহিদা রয়েছে। তবে প্রায় একই স্পেসিফিকেশনের বাজারে আসা অন্য ব্র্যান্ডের ফোনগুলোর থেকে সিম্ফনির এক্সপ্লোরার সিরিজের দাম তুলনামূলকভাবে কম হবার এবং সাথে ৩জি সিম বিনামূল্যে দেয়ায় এখন সিম্ফনির এই ফোন দুটি ক্রেতাদের বাড়তি আকর্ষনের কেন্দ্রে থাকবে বলে আমরা ধারনা করছি। এখন দেখা যাক দেশের অ্যান্ড্রয়েড বাজারে ফোনগুলো কেমন প্রভাব ফেলে।

 টেলিটক ৩জি সিম ফ্রি দেয়ার কারণে কি সিম্ফনির ফোনগুলো কেনার আগ্রহ বোধ করছেন? মন্তব্যের ঘরে আপনার সিদ্ধান্ত শেয়ার করুন।

Friday, February 8, 2013

মাইক্রোম্যাক্স আনছে ৫ ইঞ্চি জেলি বিন চালিত স্মার্টফোন A116

অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ার পর ভারতীয় কোম্পানি মাইক্রোম্যাক্স অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট বাজারজাত করে জনপ্রিয়তা অর্জন করে নেয়। সম্প্রতি তারা দারুণ একটি ফোন বাজারে আনে যার নাম ছিল মাইক্রোম্যাক্স A110। এ১১০ -এর পরের সংস্করণ এটি, যার নাম রাখা হয়েছে মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যানভাস ২ এইচডি।



মাইক্রোম্যাক্স এ১১৬ আগামী ২৫ তারিখ থেকে বাজারে পাওয়া যাবে। কিন্তু বাংলাদেশে আসতে একটু সময় লাগতে পারে। এতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস প্রযুক্তির এলসিডি স্ক্রিন যাতে রয়েছে ১২৮০ x ৭২০ পিক্সেল রেজুলেশন। তবে ডিসপ্লের পিক্সেল পার ইঞ্চি (পিপিআই) কত তা এখনও জানা যায়নি। MediaTek MT6589 চিপসেটের ১.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর ও ১ গিগাবাইট RAM সহ গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য এই সেটে আছে PowerVR SGX544 জিপিইউ।
দারুণ স্পেসিফিকেশনের এই ডিভাইসের পেছনে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা, সামনে VGA ক্যামেরা। আরও থাকছে ৪ গিগাবাইট ফোন মেমোরি এবং ২১০০ mAh এর একটি ব্যাটারি।




মাইক্রোম্যাক্স এ১১৬ ডিভাইসের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে জেলি বিন। অর্থাৎ, ডিভাইসটি কেনার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ৪.১.২ বা নতুন জেলি বিন এর স্বাদ। এছাড়াও এতে অ্যান্ড্রয়েডের অন্যান্য সুবিধার পাশাপাশি জিপিএস, অ্যাসিসটেড-জিপিএস, প্রক্সিমিটি ও অ্যাক্সেলেরোমিটার সেন্সর সাপোর্ট রয়েছে।
বাংলাদেশে ঠিক কত দামে এটি বিক্রি করা হবে তা এখনও স্পষ্ট জানা না গেলেও ২০ হাজার টাকার আশেপাশে দাম পড়বে বলেই আমরা ধারণা করছি। ভারতের বাজারে মাইক্রোম্যাক্স এ১১৬ এর দাম দেখা গেছে প্রায় ১৫ হাজার রুপি। সেই হিসেবে বাংলাদেশি টাকায় এর দাম ২০ হাজারের আশেপাশে হওয়াই স্বাভাবিক।
বৈশিষ্ট্যের দিক দিয়ে সত্যিই দারুণ একটি সেট মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যানভাস এইচডি। বড় আকারের ডিসপ্লে ও এইচডি রেজুলেশন, কোয়াড-কোর প্রসেসরের সঙ্গে ওয়ারেন্টি থাকলে ১৭,০০০ টাকা এই সেটের জন্য হয়তো খুব বেশি নয়।
 আপনার কী মত?

Saturday, January 12, 2013

শীঘ্রই আসছে "SONY" পানি প্রতিরোধক স্মার্টফোন !

মোবাইল ফোন আমাদের নিত্যদিনের জীবনে একটি অনেক গুরুত্বপূর্ণ ডিভাইস হিসেবে পরিণত হয়েছে। বর্তমানে এখন এমন অবস্থা, মোবাইল ব্যবহারকারীরা তাদের মোবাইলটিকে কখনোই আলাদা করেন না নিজের থেকে। যেন এটা তাদের জীবন সাথী। কিন্তু যখন সেই মোবাইল নিয়ে আমরা নানান কাজে বেড়িয়ে পড়ি তখন রাস্তার ধুলাবালি আমাদের মোবাইলগুলোর সংস্পর্শে এসে তাতে জমতে শুরু করে। এছাড়াও অনেক সময় অনাকাংখিত বৃষ্টির কারণে মোবাইলটি ভিজে গিয়ে আদরের মোবাইলটি নষ্টও হয়ে যেতে পারে।

Monday, December 24, 2012

নিকন আনলো বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড-চালিত ডিজিটাল ক্যামেরা

ছবি তোলায় আগ্রহীরা কল্পনা করুন। কেমন হবে যদি আপনার ডিজিটাল ক্যামেরা থেকেই ফেসবুক, ইন্সটাগ্রামের মতো বিভিন্ন সোশাল নেটওয়ার্কে ছবি আপলোড করা যায়? কেমন হবে যদি অবসর সময়ে আপনার ক্যামেরায় বসেই গেমস খেলা যায় এবং আরও বিভিন্ন কাজ করা যায়? কেমন হবে, যদি আপনার ক্যামেরা সাপোর্ট করে গুগল প্লে স্টোরের হাজার হাজার অ্যাপ্লিকেশন?

Saturday, December 22, 2012

ভারতের বাজারে এলো অ্যান্ড্রয়েড-চালিত স্মার্ট ক্যামেরা স্যামসাং গ্যালাক্সি ক্যামেরা

স্যামসাং সম্প্রতি ভারতের বাজারে অবমুক্ত করলো তাদের প্রথম অ্যান্ড্রয়েড-চালিত ডিজিটাল পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা, গ্যালাক্সি ক্যামেরা। ২৯,৯৯০ রুপি দিয়ে যে কেউই এই স্মার্ট ক্যামেরাটি কিনতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেল ২৩ মিলিমিটার ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। এর অপটিক্যাল জুম রয়েছে ২১এক্স ও সঙ্গে আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার প্রযুক্তি। ৪.৮ ইঞ্চি সুপার ক্লিয়ার এলসিডি ডিসপ্লে। ইমেজ প্রসেসিং-এর জন্য এতে রয়েছে ১.৪ গিগাহার্জ কোয়াড-কোর এক্সিনস এসওসি প্রসেসর। আর ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রয়েছে ওয়াই-ফাই, ৩জি ও এলটিই সুবিধা। ফলে ছবি তোলার সঙ্গে সঙ্গেই আপনি তা আপলোড করতে পারবেন ইন্টারনেটে।

দুই স্ক্রিন বিশিষ্ট অ্যান্ড্রয়েড-চালিত ফ্লিপ ফোন আনলো স্যামসাং

ফ্লিপ ফোনের কথা মনে আছে তো? বাংলাদেশে যেটি ‘ফোল্ডিং ফোন’ বলেই বেশি পরিচিত? মনে না থাকলেও সমস্যা নেই। উপরের ছবিটি দেখে নিশ্চয়ই মনে পড়ে গেছে। এক সময় ফ্লিপ ফোনের জনপ্রিয়তা আকাশচুম্বী থাকলেও স্মার্টফোনের দাপটে তা আজ প্রায় হারিয়েই গেছে। কিন্তু স্যামসাং এই প্রথম অ্যান্ড্রয়েড-চালিত ফ্লিপ ফোন অবমুক্ত করলো চাইনিজ বাজারে। বলা যেতে পারে, মান্ধাতার আমলের চেহারার এটিই প্রথম অ্যান্ড্রয়েড-চালিত ফ্লিপ ফোন।




দেশের বাজারে স্যামসাং আনলো গ্যালাক্সি মিউজিক ডুয়োস

মিউজিকের উপর জোর দিয়ে স্যামসাং সপ্তাহখানেক আগে ঘোষণা দেয় তাদের নতুন কমদামী অ্যান্ড্রয়েড ফোন ।আজ দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উদ্বোধন হয় ৩ ইঞ্চি আকারের এই অ্যান্ড্রয়েড ফোন।
 ঢাকার গুলশানে অবস্থিত স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফুয়াদ নতুন এই ফোনের উদ্বোধনে অংশ নেন। এছাড়াও যেসব ক্রেতা আগে থেকেই স্যামসাং-এর নতুন এই ফোন কেনার প্রি-অর্ডার করে রেখেছিলেন, তাদের হাতেও ফুয়াদের অটোগ্রাফসহ এই সেট তুলে দিয়েছে স্যামসাং। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে ফটোগ্রাফেও অংশ নিয়েছেন ফুয়াদ।

Walton জানালো আগামী অ্যান্ড্রয়েড ফোন Primo R1 সম্পর্কে বিস্তারিত

দেশি পণ্য বিক্রেতা কোম্পানি ওয়াল্টন তাদের প্রথম অ্যান্ড্রয়েড ফোন প্রিমো বাজারে এনে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে। এর প্রতিফলনই দেখা গেল ওয়াল্টনের নতুন অ্যান্ড্রয়েড ফোন প্রিমো আর১ আনার ঘোষণায়। অনেকদিন ধরেই ডেভেলপারদের জন্য তৈরি একটি বিশেষ ফেসবুক পেজে ওয়াল্টন প্রিমো আর১ নিয়ে টুকরো তথ্য ও ছবি প্রকাশ করে আসছে। সম্প্রতি এই সেটের বিস্তারিত স্পেসিফিকেশন ফেসবুকে প্রকাশ করেছে ওয়াল্টন।

অবশেষে প্লে স্টোরে এলো গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি

জিটিএ ভাইস সিটির সঙ্গে অধিকাংশ গেমারেরই জড়িয়ে রয়েছে বহু পুরনো স্মৃতি। গেমটি প্রথমবার মুক্তি পাবার দশ বছর পূর্তি উপলক্ষ্যে অ্যান্ড্রয়েডের জন্য এটি নতুন করে মুক্তি দেয়ার কথা. গেমটি ৬ই ডিসেম্বর আসার কথা থাকলেও কিছু সমস্যার কারণে একটু সময় নিয়ে অবশেষে সম্প্রতি গুগল প্লে স্টোরে মাত্র ৫ ডলারে চলে এলো দারুণ এই গেম।

 জিটিএ ভাইস সিটির অ্যান্ড্রয়েড সংস্করণের বিশেষত্ব হচ্ছে এটি পিসি গেমেরই হুবহু অনুরূপ। এতে আপনি আপনার সেই পরিচিত শহরটিই ফিরে পাবেন। পুরনো দিনে খেলা গেমপ্লে, কাটসিন আর স্টোরির সবই রয়েছে নতুন এই ভাইস সিটি গেমে। গ্রাফিক্সও আপনার ডিভাইস অনুসারে বাড়িয়ে-কমিয়ে নেয়ার সুযোগ রয়েছে।







সংবাদপত্র ডেইলি স্টার আনলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা এতো দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে সব কোম্পানি, সেবাদাতা ও প্রকাশনা প্রতিষ্ঠানই তাদের নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরির দিকে ঝুঁকছে। টাইম, নিউ ইয়র্ক টাইমস, রেডারস ডাইজেস্টসহ আন্তর্জাতিক প্রকাশনাগুলো অনেক আগেই তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করেছে। সম্প্রতি বাংলাদেশে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলায় দেশীয় প্রকাশনাগুলোও আনছে তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। প্রথম আলো ও বিডিনিউজ২৪-এর পর এই ধারাবাহিকতায় সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি সংবাদমাধ্যম দি ডেইলি স্টারও সম্প্রতি উন্মুক্ত করলো তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।






৩ গিগাবাইট RAM ও ৫ ইঞ্চি স্ক্রিন নিয়ে আসছে সনি Xperia Yuga

সনি আনছে নতুন ১০৮০পি ফুল এইচডি ডিসপ্লের নতুন এক্সপেরিয়া স্মার্টফোন। অনেকদিন ধরেই প্রযুক্তি জগতে গুজব আকারে থাকা এই সেটের কোডনেম হচ্ছে এক্সপেরিয়া ইয়োগা।

এর আগে ধারণা করা হয়েছিল এক্সপেরিয়া ইয়োগায় থাকবে স্যামসাং এক্সিনস ৫ কোয়াড চিপসেট, যা স্যামসাং গ্যালাক্সি নোট ৩-এ ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। তবে সম্প্রতি মোবাইল-রিভিউ ডটকম নামের একটি বিদেশি সাইট এক্সপেরিয়া ইয়োগার প্রোটোটাইপ হাতে পেয়েছে ও নিশ্চিত করেছে, এই গুজব ছিল ভিত্তিহীন।




স্যামসাং ঘোষণা করলো নতুন গ্যালাক্সি গ্র্যান্ড

শীতকাল বলে আমরা হাত-পা গুটিয়ে বসে থাকলেও কোরিয়ান কোম্পানির নতুন নতুন প্রায় একই ডিজাইনের অ্যান্ড্রয়েড ফোন তৈরি করা কিন্তু থেমে নেই। আমরা অনেকেই ভেবেছিলাম এই ক্রিসমাসের সময়টা গ্যালাক্সি নোট ২ আর গ্যালাক্সি এস ৩ দিয়েই কাটিয়ে দেবে স্যামসাং। কিন্তু না, অনেকটা নোট ২-এর মতো দেখতে নতুন গ্যালাক্সি গ্র্যান্ডের ঘোষণা দিলো স্যামসাং।


 কোম্পানিটি জানিয়েছে, গ্যালাক্সি গ্র্যান্ড অ্যান্ড্রয়েড ফোনে থাকছে ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর, ৫ ইঞ্চি আকারের ডিসপ্লে যাতে ব্যবহৃত হয়েছে ৮০০ বাই ৪৮০ পিক্সেল রেজুলেশন। এছাড়াও এতে ১ গিগাবাইট র‌্যাম ও ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি থাকছে যা আলাদা মেমোরি স্লটের মাধ্যমে বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১.২ চালিত এই ডিভাইসের সব ক্ষমতা বহন করার জন্য এতে ২,১০০ এমএএইচ ব্যাটারিও দেয়া হয়েছে বলে জানিয়েছে স্যামসাং। এছাড়াও এতে একসঙ্গে দু’টি সিম চালানোর সুবিধা থাকছে।



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host