Showing posts with label দেশীয় খবর. Show all posts
Showing posts with label দেশীয় খবর. Show all posts

Wednesday, July 17, 2013

ফার্স্ট লুকঃ Walton Primo NX

Walton Primo সিরিজের ডিভাইসগুলোর মাধ্যমে দেশের বাজারে বর্তমানে বেশ ভাল প্রভাব বিস্তার করছে ওয়াল্টন। তাছাড়া দেশীয় ব্র্যান্ড হিসেবে প্রথম ফ্যাবলেট এনেও এরই মাঝে ব্যাপক সাড়া ফেলেছে তারা। তাদের প্রথম ফ্যাবলেট Walton Primo N1 এর ব্যাপক সাফল্যের পর এবার দেশের বাজারে তারা আরও একটি ফ্যাবলেট নিয়ে আসছে। ওয়াল্টন তাদের এই নতুন ফ্যাবলেটটির নাম দিয়েছে Walton Primo NX। দেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মতে ডিভাইসটি Walton Primo N1 এর জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে।


বর্তামানে বসুন্ধরা সিটির ওয়াল্টন প্লাজাতে Walton Primo NX এর জন্য প্রি-অর্ডার নেয়ার পাশাপাশি পরখ করে দেখারও সুযোগ দিচ্ছে ওয়াল্টন। তবে হ্যান্ডস-অন রিভিউ দেয়ার মত সময় ও সুযোগ না দেয়ায় বসুন্ধরা সিটি থেকে ঘুরে এসে এখন কেবল ফার্স্ট লুকটাই দেয়া সম্ভব হচ্ছে। চলুন এবার এক নজরে দেখে নেয়া যাক কী আছে এই ডিভাইসে।

Walton Primo NX


সিপিইউ ও জিপিইউ

Walton Primo NX ডিভাইসটিতে এবার থাকছে থাকছে কর্টেক্স এ৭ ভিত্তিক মিডিয়াটেক এর ২৮ ন্যানোমিটার এমটিকে ৬৫৮৯ (MTK 6589) কোয়াড কোর প্রসেসর। আর বরাবরের মত থাকছে সেই পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪ (PowerVR SGX544) জিপিইউ । সিপিইউ ও জিপিইউ এর দিক দিয়ে তেমন পরিবর্তন না আনলেও কেন এটি N1 কে ছাড়িয়ে যাবে সে ব্যাপারে সামনেই বিস্তারিত থাকছে।

র‍্যাম ও স্টোরেজ

Walton Primo N1 এর মত Walton Primo NX এও ওয়াল্টন দিয়েছে ১ গিগাবাইট র‍্যাম যার মাঝে ৯৭০ মেগাবাইট ব্যবহারযোগ্য। আর সাথে থাকছে ৪ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ। এছাড়া এক্সটার্নাল এসডি কার্ড স্লটের মাধ্যমে আপনি ৩২ গিগাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন।

কিন্তু ৪ গিগাবাইট ইন্টার্নাল স্টোরেজের মাঝে কেবল ১ গিগাবাইটই আপনি অ্যাপ্লিকেশন ইন্সটল করার জন্য ব্যবহার করতে পারবেন। বাকি ৩ গিগাবাইট মূল এসডি কার্ড হিসেবে থাকবে। তবে আপনি যদি কোন এক্সটার্নাল এসডি কার্ড লাগিয়ে ব্যবহার করেন তবে আপনার এক্সটার্নাল এসডি কার্ডটিই স্বয়ংক্রিয়ভাবে মূল এসডি কার্ডে পরিবর্তিত হয়ে যাবে।

ডিসপ্লে

Walton Primo N1 এর মত Walton Primo NX এও থাকছে ৫.৩ ইঞ্চি প্রসস্ত গোরিলা গ্লাস সমৃদ্ধ আইপিএস ডিসপ্লে। তবে ডিসপ্লের দিক দিয়ে যা Walton Primo N1 -এর থেকে Walton Primo NX কে আলাদা করেছে তা হলো এর পিওর ব্ল্যাক লেভেল আইপিএস ডিসপ্লে যা ডিভাইসটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

এছাড়া ডিসপ্লের চারপাশে ৩.৯ মিলিমিটারের একটি ফ্রেমও রয়েছে। আর Walton Primo NX -এ এবার থাকছে ১২৮০x৭২০ রেজুলেশনের এইচডি ডিসপ্লে।

ক্যামেরা

ক্যামেরার দিক থেকেও Walton Primo NX -কে  N1 এর থেকে এগিয়ে রাখতে হবে কারণ এতে দেয়া হয়েছে CMOS সেন্সর বিশিষ্ট ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ব্লু গ্লাসের রিয়ার ক্যামেরা। ওয়াল্টন এর দাবি, ব্লু গ্লাসের এই ক্যামেরা সমান মেগাপিক্সেলের অন্যান্য ক্যামেরার চেয়ে স্পষ্ট ছবি ধারণ করতে সক্ষম। রিয়ার ক্যামেরা ছাড়াও এতে ৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। এছাড়া উভয় ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলের ভিডিও-ও ধারণ করা সম্ভব। তবে এর ক্যামেরার মূল আকর্ষণ হলো এতে জায়রোস্কোপ সেন্সর থাকায় আপনি চাইলে অ্যান্ড্রয়েড ৪.২ এর ফটোস্ফিয়ার ক্যামেরাও ব্যবহার করতে পারবেন।

ইউজার ইন্টারফেজ

অ্যান্ড্রয়েড ৪.২.১ জেলি বিন চালিত Walton Primo NX এর ইউজার ইন্টারফেসে আগের ডিভাইসগুলোর চেয়ে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। বলতে গেলে ডিভাইসটিতে তারা সরাসরি জেলি বিন এর স্টক ইন্টারফেসই ব্যবহার করেছে। তবে ওয়াল্টন ডিভাইসটির সাথে যে লঞ্চারটি ইন্সটল করে দিয়েছে তা আমাদের কাছে কিছুটা ল্যাগি বলে মনে হয়েছে। তাই আমাদের পরামর্শ থাকবে আপনি কেনার পরই ডিভাইসটিতে নতুন একটি লঞ্চার ইন্সটল করে নেবেন।

সেন্সর ও মূল আকর্ষণ

এবার ডিভাইসটির মূল আকর্ষণে আসা যাক। Walton Primo N1 সফল হলেও অনেকেই ডিভাইসটি ব্যবহার করে পুরোপুরি খুশি হতে পারেনি এর সেন্সরের অভাবে। মূলত জায়রোস্কোপ সেন্সর না থাকাই এর প্রধান ছিল কারণ যার ফলে ডিভাইসটিতে ফটোস্ফিয়ার ক্যামেরা ব্যবহার করা যায়নি।

তবে সেই অভাবটি ওয়াল্টন এবার পূরণ করেছে তাদের নতুন ফ্যাবলেট Walton Primo NX -এর মাধ্যমে। কারণ এবার এই ডিভাইসটিতে তারা প্রায় সবরকম সেন্সরই যুক্ত করেছে। সেন্সরগুলোর মাঝে জায়রোস্কোপ সেন্সর, ৩ডি অ্যাক্সেলেরোমিটার সেন্সর, গ্রাভিটি সেন্সর, লিনিয়ার অ্যাক্সেলেরেশন সেন্সর, অরিয়েন্টেশন সেন্সর, কারেক্টেড জায়রোস্কোপ সেন্সর, রোটেশন ভেক্টর, ব্রাইটনেস সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ম্যাগনেটিক ফিল্ড সেন্সর ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া এতে জিপিএস সহায়তাকারী একটি বিশেষ সেন্সরও রয়েছে।

ডিভাইসটির আরেকটি আকর্ষণ হলো এতে OTG সাপোর্টও রয়েছে। দেশীয় ব্র্যান্ডের সম্ভবত এটাই প্রথম স্মার্টফোন বা ফ্যাবলেট যেটিতে OTG সাপোর্ট থাকবে। অর্থাৎ এই ফ্যাবলেটটিতে চাইলে আপনি পেনড্রাইভ, কীবোর্ড, মাউস ইত্যাদি ব্যবহার করতে পারবেন। এর বাইরে এতে MHL (Mobile High-Definition Link) পোর্টও থাকছে যার সাহায্যে HDMI পোর্টে যুক্ত করে আপনি টিভি কিংবা মনিটরেও আপনার ডিভাইসটি ব্যবহার করতে পারবেন।

ব্যাকআপ

Walton Primo N1 এর মত Walton Primo NX এও দেয়া হয়েছে ৩০০০ mAh এর ব্যাটারি। তবে হ্যান্ডস-অন রিভিউ করার সুযোগ না থাকায় এতে ঠিক কতক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে সে ব্যাপারে এখনি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।

অন্যান্য

এসবকিছুর বাইরে ডিভাইসটিতে ডুয়াল সিম সাপোর্ট, থ্রিজি, জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক ইত্যাদি রয়েছে। এছাড়া OTG সাপোর্ট ও MHL পোর্ট তো আছেই।

শেষকথা

ডিভাইসটি কিনবেন কি কিনবেন না, কিংবা প্রি অর্ডার করবেন কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে যে ব্যাপারটি সবার আগে জানা প্রয়োজন তা হচ্ছে ডিভাইসটির দাম। ওয়াল্টনের পক্ষ থেকে এর দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও তারা আনুমানিকভাবে জানিয়েছেন এর দাম ১৮,০০০ টাকার কাছাকাছি হবে।
ওয়াল্টন আশা করছে ডিভাইসটি তারা জুলাই এর শেষেই দেশের বাজারে ছাড়তে পারবে। তবে এখন যারা প্রি-অর্ডার করবেন তাদের মাঝে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে কিছু ভাগ্যবান বিজয়ীদের মোট দামের উপর ৬০% পর্যন্ত ডিসকাউন্ট দেবে ওয়াল্টন।

Monday, July 8, 2013

সুপার অ্যামোলেড ডিসপ্লের দু দুটি ফোন আনছে Symphony

একের পর এক অ্যান্ড্রয়েড ডিভাইস এনে দেশের বাজারে এরই মাঝে বেশ ভাল একটা অবস্থান তৈরি করে নিয়েছে দেশীয় ব্র্যান্ড Walton। এবার তাদের সাথে পাল্লা দিতে Symphony ও ক্রমাগত নতুন সব ডিভাইস নিয়ে হাজির হচ্ছে। এরই মাঝে Walton এর ফ্যাবলেট Primo N1 এর বিপরীতে তারা বাজারে এনেছে Symphony W150।

তবে এতদিন সুপার অ্যামোলেড ডিসপ্লে সম্বলিত Walton Primo X1 এর বিকল্প কোন ডিভাইস না থাকলেও সবার অপেক্ষার পালা হয়তো শেষ হতে যাচ্ছে। কারন এবার Symphony ও নিয়ে আসছে ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে ও গোরিলা গ্লাস সম্বলিত Symphony Xplorer ZI ও Xplorer ZII নামের দু দুটি ডিভাইস।

Symphony Xplorer ZI

Symphony Xplorer ZI ও Xplorer ZII ডিভাইস দুটিতে যথাক্রমে থাকছে অ্যান্ড্রয়েড ৪.২.২ ও অ্যান্ড্রয়েড ৪.২.১ জেলি বিন। এছাড়া দুটি ডিভাইসেই দেয়া হচ্ছে ১.২ গিগাহার্জের কর্টেক্স এ৭ কোয়াড কোর প্রসেসর, পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪ জিপিইউ, ১ গিগাবাইট র‍্যাম ও ১৬ গিগাবাইট রম।

আর Xplorer ZII তে থাকছে গোরিলা গ্লাস সমৃদ্ধ ৪.৮ ইঞ্চি প্রসস্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং Xplorer ZI – এ থাকছে ৪.৮ ইঞ্চি প্রসস্ত শুধু সুপার অ্যামোলেড ডিসপ্লে। অর্থাৎ Xplorer ZII তে গোরিলা গ্লাস ব্যবহার করা হলেও Xplorer ZI – এ সেটি ব্যবহার করা হয়নি। তাই Xplorer ZI এর দাম তুলনামূলক কম হবে বলে ধারণা করা হচ্ছে। তবে দুটি ডিভাইসের রেজুলেশনই হবে ১২৮০x৭২০।

Symphony Xplorer ZII

এছাড়া Xplorer ZI ও Xplorer ZII – তে দেয়া হবে যথাক্রমে ৮ ও ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 720p ধারণ ক্ষমতাসম্পন্ন সেকেন্ডারি ফ্রন্ট ক্যামেরা। তবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিনের Photo Sphere Camera ব্যবহার করার জন্য ডিভাইস দুটিতে জায়রোস্কোপ সেন্সর আছে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আর ব্যাকআপ হিসেবে Xplorer ZI ও Xplorer ZII তে যথাক্রমে 2000mAh ও 2200mAh ব্যাটারি থাকছে। তাছাড়া থ্রিজি, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও ও গেম সাপোর্টসহ সাধারণ ফিচারগুলো তো থাকছেই আর সাথে থাকছে MUSE নামের একটি আলাদা ইউজার ইন্টারফেস।

তবে ডিভাইস দুটির দাম কেমন হতে পারে সে ব্যাপারে Symphony থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আপনার কী মনে হয় Symphony এই ডিভাইস দুটির মাধ্যমে দেশের অ্যান্ড্রয়েড বাজারে ভাল একটা অবস্থান তৈরি করে নিতে পারবে ? ডিভাইস দুটি সম্পর্কে আপনাদের মতামত ও দাম সম্পর্কে আপনাদের ধারণা আমাদের অবশ্যই জানাবেন।

Sunday, June 9, 2013

গ্রামীণফোন আনলো Symphony T7i এবং T8i ট্যাবলেট


সিম্ফনি জিপি


সিম্ফনি কিছুদিন আগেই তাদের ফেসবুক পেইজে ঘোষণা দিয়েছিল জনপ্রিয় ট্যাবলেট ডিভাইস টি৭ ও টি৮-এর পরবর্তী সংস্করণ Symphony T7i এবং T8i বাজারে আনার। সম্প্রতি গ্রামীণফোন তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে সিম্ফনির নতুন এই ট্যাবলেট দু’টির।


এর আগে প্রথমবারের মতো যখন সিম্ফনি এই দু’টি ট্যাবলেট বাজারে আনে, তখনও গ্রামীণফোনের মাধ্যমেই ট্যাব দু’টি বিক্রি করা হয়। স্পেসিফিকেশনের তুলনায় দাম অনেক কম হওয়ার কারণে দ্রুত ট্যাবগুলোর স্টক ফুরিয়ে যায় এবং অনেক ক্রেতাই ট্যাব কিনতে গিয়ে ফেরৎ আসেন বলে আমাদের জানিয়েছেন। প্রথমবারের মতো এবারও গ্রামীণফোনের মাধ্যমেই ট্যাবগুলো বাজারে আনার কারণে আবারও স্টক স্বল্পতা ও হয়রানির আশঙ্কার কথা প্রকাশ করেছেন অনেকে।

সিম্ফনির নতুন এই ট্যাব দু’টোর স্পেসিফিকেশন অনেকটা পুরনো ট্যাবগুলোর মতোই। নিচে ট্যাবগুলোর আলাদা স্পেসিফিকেশন এবং মূল্য দেয়া হলোঃ

Symphony T8i

 

সিম্ফনি টি৮আই

  • ৮” আইপিএস ডিসপ্লে ও রেজুলেশন ৭৬৮*১০২৪ পিক্সেল
  • ১ গিগাহার্টজ ডুয়েল-কোর প্রসেসর
  • ১ গিগাবাইট র‍্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ
  • গ্রাফিক্স প্রসেসিং ইউনিট PowerVR SGX 531 জিপিইউ
  • ৫ মেগাপিক্সেল ব্যাক ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ
  • ৩জি ইন্টারনেট সুবিধা, কল করার সুবিধা
  • জিপিএস-সহ অন্যান্য সেন্সর
  • ৪৭০০ এমএএইচ ব্যাটারি
  • দামঃ ১৩,৯৯০ টাকা।

Symphony T7i

 

symphony t7i

  • ৭” টিএফটি ডিসপ্লে যার রেজুলেশন ৪৮০*৮০০ পিক্সেল
  • ১ গিগাহার্টজ ডুয়েল-কোর প্রসেসর
  • ৪ গিগাবাইট রম, ৫১২ মেগাবাইট র‍্যাম
  • ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসিএস।
  • গ্রাফিক্স প্রসেসিং ইউনিট PowerVR SGX 531 ।
  • ৩জি ও কল সুবিধা।
  • জিপিএস ও জি-সেন্সর।
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি।
  • দামঃ ১০,৯৯০ টাকা।
গ্রামীণফোন নতুন এই দু’টি ট্যাবলেটের সঙ্গেই বিনামূল্যে ৪ গিগাবাইট মেমোরি কার্ড এবং মাত্র ৯৯ টাকায় ৩০ দিন মেয়াদের ১ গিগাবাইট ইন্টারনেট প্যাকেজ দিচ্ছে। গ্রামীণফোনের প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন গ্রামীণফোনের ওয়েবসাইটে
নতুন ট্যাবগুলোর স্পেসিফিকেশন পুরনোগুলোর তুলনায় খুব একটা আপডেটেড না হলেও দাম প্রায় কাছাকাছিই রাখা হয়েছে। তবুও দামের বিবেচনায় বলাই যায় যে, আসলেই দারুণ দু’টি ট্যাবলেট সিম্ফনি টি৮আই ও টি৭আই। বিশেষ করে টি৮আই ট্যাবলেটটি গত টি৮-এর মতোই যথেষ্ট দারুণ একটি ডিভাইস হতে পারে। তবে এবারও যেন গতবারের মতো ট্যাব কিনতে গিয়ে ক্রেতাদের ফেরৎ আসতে না হয়, সেই প্রত্যাশাই করছেন অনেকে।

সিম্ফনির নতুন এই দু’টি ট্যাব নিয়ে আপনার কী মতামত?

Thursday, June 6, 2013

আসছে নতুন ট্যাবলেট Symphony T8i ও T7i

বর্তমানে চলছে ট্যাব এর জয়জয়াকার। ক্রেতারা যেমন আগ্রহী এর ব্যাপারে, তেমনি বিক্রেতা এবং নির্মাতারাও। কমদামে দেশী ব্র্যান্ডের প্রথম দু’টি ট্যাব সিম্ফনি টি৭ ও টি৮-এর তুমুল সাফল্যের ধারাবাহিকতায় সিম্ফনি সম্প্রতি ঘোষণা দিয়েছে এই দু’টি ট্যাবের নতুন দু’টি সংস্করণ বাজারে আনার। কোম্পানিটি তাদের ফেসবুক পেজে জানিয়েছে, শিগগিরই Symphony T7i ও T8i মডেলের নতুন দু’টি ট্যাবলেট বাজারে আসছে।



ফেসবুক পেজে প্রাপ্ত তথ্য অনুযায়ী সিম্ফনির আগামী ট্যাব টি৮আই-এ যে স্পেসিফিকেশন থাকছে তা নিম্নরূপঃ

- ১ গিগাহার্জ ডুয়ালকোর প্রসেসর। (সম্ভবত MTK6577)
- ৩জি, ২জি ও ওয়াইফাই।
- জিপিএস ও গ্রাভিটি সেন্সর।
- ১০২৪x৭৬৮ (এক্সজিএ) রেজুলেশনের ৮” ইঞ্চি ডিসপ্লে, TFT বা IPS কিনা জানানো হয়নি।
- ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
- ৪৭০০ mAh ব্যাটারি।
- ১ গিগাবাইট র‌্যাম।
- সফটওয়্যারের দিক থেকে আগের মতই এবারও অ্যান্ড্রয়েডের আইসক্রিম স্যান্ডউইচ সংস্করণ থাকছে। সেই সঙ্গে অন্যান্য জরুরি কিছু অ্যাপ্লিকেশন বিল্ট-ইন দেয়া থাকবে বলেও বলা হয়েছে।

যা যা টি৮ এর তুলনায় নতুন থাকছেঃ

- টি৮এর ২ মেগাপিক্সেলের তুলনায় এবার ৫ মেগাপিক্সেল, সামনেও ভিজিএর তুলনায় ২ মেগাপিক্সেল ক্যামেরা।

- টি৮আইএ ৪৭০০ mAh ব্যাটারি থাকছে, টি৮এ ৪২০০ mAh ব্যাবহার করা হয়েছিল। অর্থাৎ, নতুন ট্যাবে ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে।

টি৮আইএর অন্যান্য ফিচার টি৮এর মতই থাকছে, যদিও দুটি ট্যাব দেখতে সম্পূর্ণ ভিন্ন। ট্যাবটির পুরুত্ব জানানো হয়েছে ১১.৪ মিলি, দৈর্ঘ্য ও প্রস্থে ২০৩.৮ মিলি ও ১৫৩.৫ মিলি, অর্থাৎ টি৮আই বেশ বড়সড় আকারের।

দাম সম্পর্কে কিছু জানানো না হলেও ফিচার প্রায় এক হওয়ায় ধারণা করা হচ্ছে এর দামও টি৮-এর মতোই হবে। কবে নাগাদ বাজারে আসবে সেটিও বলা হয়নি। একটু পুরনো অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহার করা হলেও শক্তিশালী ক্যামেরা ও বড় ধারণক্ষমতার ব্যাটারি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে অনেকটাই সফল হবে বলে ধারণা করা হচ্ছে।

এবার আপনার পালা। আপনি কি এই দাম ও স্পেসিফিকেশনে সন্তুষ্ট? পড়ে অবশ্যই জানাবেন টি৮আই সম্পর্কে আপনার মতামত।

সিম্ফনি ঘোষণা দিলো নতুন ফোন Symphony W71

তুলনামূলক কম দামে মোটামুটি সব সুবিধাসম্পন্ন ডিভাইস হিসেবে সিম্ফনি ডব্লিউ ৭০ বাজারে জনপ্রিয়তা হারানোর আগেই সিম্ফনি সম্প্রতি ঘোষণা দিয়েছে নতুন আরেকটি সিকুয়েল সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ ৭১-এর। কোম্পানিটি তাদের ওয়েবসাইটের আপকামিং ফোন বিভাগে নতুন এই স্মার্টফোনটি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।


symphony w71



দাম এখনও উল্লেখ করা না হলেও Symphony W71-এ অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন, ৪.৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন 854*480 পিক্সেল, ১.২ গিগাহার্জ করটেক্স এ৯ ডুয়েল কোর প্রসেসর ও পাওয়ারভিআর এসজিএক্স ৫৩১ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট দেয়া হয়েছে। এছাড়াও এতে ৫১২ মেগাবাইট র‌্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে।
সিম্ফনি ডব্লিউ ৭০-এর সঙ্গে ডব্লিউ ৭১-এর মূল পার্থক্যগুলো এর ডিসপ্লে রেজুলেশন, ব্যাটারি এবং ডিসপ্লে সাইজে। সিম্ফনি ডব্লিউ ৭০-এর ডিসপ্লে রেজুলেশন 480*800 পিক্সেল, ডিসপ্লে সাইজ ৪ ইঞ্চি এবং ব্যাটারির ক্ষমতা ২৫০০ এমএএইচ, যেটি এই ফোনের অন্যতম প্রধান বিশেষত্ব বলে বিবেচিত ছিল। কিন্তু ডব্লিউ ৭১-এ ব্যাটারির ক্ষমতা কমিয়ে ১৭০০ এমএএইচ-এ করা হয়েছে যদিও ডিসপ্লে সাইজ বাড়িয়ে ৪.৫ ইঞ্চি ও ডিসপ্লে রেজুলেশন বাড়ানো হয়েছে।
এছাড়াও আরেকটি সুবিধা হলো এটিতে শুরু থেকেই অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন দেয়া থাকছে। এতে অবশ্য সিম্ফনি ডব্লিউ ৭০ আইসক্রিম স্যান্ডউইচ থেকে জেলি বিন-এ আপডেট পাবে কি না সে বিষয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সিম্ফনি ডব্লিউ ৭১ ও ডব্লিউ ৭০-এর স্পেসিফিকেশনের বিচারে আপনার পছন্দ কোনটি? বর্তমানে ডব্লিউ ৭0-এর বিক্রয়মূল্য ৯,৮২৫ টাকা। কত দাম হলে সিম্ফনি ডব্লিউ ৭১-এর দাম যথার্থ হবে বলে মনে করেন?

Sunday, May 19, 2013

ওয়াল্টন রিলিজ দিলো Primo X1 ও N1-এর Firmware, Flashtool এবং Driver  ওয়াল্টন রিলিজ দিলো Primo X1 ও N1-এর Firmware, Flashtool এবং Driver

walton primo

দেশী ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনের বাজার মাত করে রাখা কোম্পানি ওয়াল্টন সম্প্রতি রিলিজ করেছে তাদের সাম্প্রতিক দু’টি অ্যান্ড্রয়েড ফোন প্রিমো এক্স১ ও প্রিমো এন১-এর ফার্মওয়্যার, ফ্ল্যাশটুল এবং ড্রাইভার। কোম্পানিটি তাদের নিজস্ব ফোরামে এই দু’টি ফোনের ড্রাইভার ইন্সটল ও ফ্ল্যাশটুল ব্যবহার করে নতুন ফার্মওয়্যার ফ্ল্যাশ করার টিউটোরিয়াল প্রকাশ করেছে।


ফার্মওয়্যার ও ফ্ল্যাশটুল রিলিজ করার সবচেয়ে বড় সুবিধা হলো ডিভাইস নিয়ে অ্যাডভান্সড কাজ করতে গিয়ে কোনো কারণে ব্রিক হয়ে গেলে বা সফটওয়্যার ক্ষতিগ্রস্থ হলে ফার্মওয়্যার ফ্ল্যাশ করার মাধ্যমে নিমিষেই ডিভাইস একেবারে নতুনের পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়। বিশেষ করে ডেভেলপারদের ফার্মওয়্যার কাজে আসলেও সাধারণ ব্যবহারকারীও যদি কোনো কারণে ডিভাইস ব্রিক করে ফেলেন, সেক্ষেত্রে ফার্মওয়্যার হয়ে থাকে শেষ ভরসা।

অন্য কথায়, ফার্মওয়্যার থাকলে ডিভাইস সফট ব্রিক হলে তা ঠিক করা যাবেই এই নিশ্চয়তা পাওয়া যায়।
ওয়াল্টন এর আগে অ্যান্ড্রয়েড কথন-কে জানায়, দেশীয় ব্র্যান্ড হিসেবে তারা তাদের ডিভাইসগুলো নিয়ে ডেভেলপার ও আগ্রহী ব্যবহারকারীদের যে কোনো ধরনের এক্সপেরিমেন্টের সুযোগ দিতে আগ্রহী। এ কারণেই তারা তাদের প্রিমো সিরিজের প্রায় প্রতিটি ফোনের ড্রাইভার, ফ্ল্যাশটুল ও ফার্মওয়্যার মুক্তি দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাজারে আসা প্রিমো এক্স১ এবং প্রিমো এন১-এর এসব ফাইল মুক্তি দিয়েছে ওয়াল্টন।

ওয়াল্টন প্রিমো সিরিজের এই দুইটি ফোনের ফার্মওয়্যার, ফ্ল্যাশটুল ও ড্রাইভার ডাউনলোড করতে নিচের লিংকগুলো অনুসরণ করুনঃ

                                         ওয়াল্টন প্রিমো এক্স১  ওয়াল্টন প্রিমো এন১ 

ফার্মওয়্যার ও ফ্ল্যাশটুল রিলিজ করা সম্পর্কে আপনার মতামত মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না।

Monday, March 11, 2013

৩জি সিমসহ টেলিটক ও সিম্ফনি আনলো Symphony W30 ও W70

তুলনামূলক কম দামে বেশ ভালো স্পেসিফিকেশনের ডিভাইস আনায় সিম্ফনির এক্সপ্লোরার সিরিজের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো বাংলাদেশের বাজারে খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। তারই ধারাবাহিকতায় সিম্ফনি এবার আনলো সিম্ফনি ডব্লিউ ৩০ এবং সিম্ফনি ডব্লিউ ৭০ মডেলের দুটি নতুন ৩জি অ্যান্ড্রয়েড ফোন।

 

 এবারও গ্রাহকদের কথা মাথায় রেখে কম দামে বেশি সুবিধা দেয়ার উদ্দেশ্যে টেলিটকের সাথে মিলে এই ডিভাইস দুটি বাজারে ছাড়ার ঘোষণা দেয় সিম্ফনি। উল্লেখ্য যে, এর আগেও সিম্ফনি গ্রামীনফোনের সাথে মিলে স্বল্প মূল্যে টি৭ ও টি৮ নামের দুটি অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে এনেছিল।

 

তবে এবার শুধু মূল্য হ্রাস আর ফ্রি ইন্টারনেটই নয়, সিম্ফনি এই দুটি ডিভাইসের সাথে দিচ্ছে ফ্রি টেলিটক ৩জি সিম। আর সেই ৩জি সিমের সাথে থাকছে ফ্রি মোবাইল টিভি, ৫০ মিনিট ফ্রি ভিডিও কল, ১০০ মিনিট ফ্রি ভয়েস কল, ১ গিগাবাইট ফ্রি থ্রিজি ইন্টারনেট, ৫০ টি ফ্রি এমএমএস এবং ২০০ টি ফ্রি এসএমএস। আর সাথে ১ বছরের ওয়ারেন্টি তো আছেই।

এই অফার সহ Symphony W30 এবং W70 থ্রিজি ফোন দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ৬,৫৯০ টাকা এবং ১০,১৯০ টাকা। এবার এক নজর দেখে নেয়া যাক কী আছে এই ডিভাইসগুলোতে।

Symphony Xplorer W30


অ্যন্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড চালিত ৩.৫” প্রশস্ত ক্যাপাসিটিভ টাচের HVGA ডিসপ্লে সহ Sypmhony W30 তে সিপিইউ হিসেবে রয়েছে ১ গিগাহার্জের সিঙ্গেল কোর প্রসেসর এবং জিপিইউ  হিসেবে দেয়া হয়েছে PowerVR SGX531 জিপিইউ।

ডিভাইসটিতে রয়েছে ২৫৬ মেগাবাইট র‍্যাম এবং অ্যাপ্লিকেশন ইন্সটলের জন্য ৫১২ মেগাবাইট রম। এছাড়া এতে মাইক্রো এসডি কার্ড স্লটও রয়েছে যার সাহায্যে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।

ক্যামেরা হিসেবে এর পেছনে দেয়া হয়েছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ভিডিও কলের জন্য সামনে রয়েছে ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

তাছাড়া ৩জি সাপোর্টসহ ডুয়াল সিম সম্বলিত এই ফোনে জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, মোশন সেন্সর, এফএম রেডিও সহ মোটামুটি স্মার্টফোনের সব সুবিধাই রয়েছে। তাছাড়া ৪ গিগাবাইটের ফ্রি মেমোরি কার্ড ও ফ্রি টেলিটক থ্রিজি সিমসহ বাজারে এর দাম রাখা হয়েছে মাত্র ৬,৫৯০ টাকা।

 

Symphony W70

 আইসক্রিম স্যান্ডউইচ অর্থাৎ অ্যান্ড্রয়েড ৪ চালিত ৪” আকার ক্যাপাসিটিভ টাচের WVGA ডিসপ্লে সম্বলিত Symphony W70 ফোনটিকে নিঃসন্দেহে এই দামের ফোনগুলোর মাঝে অন্যতম বলা যায়। কারণ এতে রয়েছে MediaTek MTK6577 ডুয়াল কোর ১ গিগাহার্জ প্রসেসর। আর জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ারভিআর এসজিএক্স৫৩১ জিপিইউ।

 এছাড়া ৫১২ মেগাবাইট র‍্যামের এই ফোনটিতে রয়েছে ৪ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ। এছাড়া মাইক্রো এসডি কার্ডের সাহায্যে একে ৩২ গিগাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন।

এর ক্যামেরাটিও ফোনটিকে এই দামের অন্যান্য ফোনগুলোর প্রতিদ্বন্দী করে তুলবে কারণ এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ভিডিও কলের জন্য রয়েছে ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

তাছাড়া ৩জি সমর্থিত ডুয়াল সিমের এই ফোনটিতেও জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, মোশন সেন্সর, এফএম রেডিও সহ স্মার্টফোনের প্রায় সকল সুবিধাই রয়েছে। আর সাথে ফ্রি টেলিটক থ্রিজি সিমসহ এর দাম রাখা হয়েছে মাত্র ১০,১৯০ টাকা।

বর্তমান বাজারে এই দামের ভিতর থাকা ফোনগুলোর প্রচুর চাহিদা রয়েছে। তবে প্রায় একই স্পেসিফিকেশনের বাজারে আসা অন্য ব্র্যান্ডের ফোনগুলোর থেকে সিম্ফনির এক্সপ্লোরার সিরিজের দাম তুলনামূলকভাবে কম হবার এবং সাথে ৩জি সিম বিনামূল্যে দেয়ায় এখন সিম্ফনির এই ফোন দুটি ক্রেতাদের বাড়তি আকর্ষনের কেন্দ্রে থাকবে বলে আমরা ধারনা করছি। এখন দেখা যাক দেশের অ্যান্ড্রয়েড বাজারে ফোনগুলো কেমন প্রভাব ফেলে।

 টেলিটক ৩জি সিম ফ্রি দেয়ার কারণে কি সিম্ফনির ফোনগুলো কেনার আগ্রহ বোধ করছেন? মন্তব্যের ঘরে আপনার সিদ্ধান্ত শেয়ার করুন।

Saturday, December 22, 2012

দেশের বাজারে স্যামসাং আনলো গ্যালাক্সি মিউজিক ডুয়োস

মিউজিকের উপর জোর দিয়ে স্যামসাং সপ্তাহখানেক আগে ঘোষণা দেয় তাদের নতুন কমদামী অ্যান্ড্রয়েড ফোন ।আজ দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উদ্বোধন হয় ৩ ইঞ্চি আকারের এই অ্যান্ড্রয়েড ফোন।
 ঢাকার গুলশানে অবস্থিত স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফুয়াদ নতুন এই ফোনের উদ্বোধনে অংশ নেন। এছাড়াও যেসব ক্রেতা আগে থেকেই স্যামসাং-এর নতুন এই ফোন কেনার প্রি-অর্ডার করে রেখেছিলেন, তাদের হাতেও ফুয়াদের অটোগ্রাফসহ এই সেট তুলে দিয়েছে স্যামসাং। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে ফটোগ্রাফেও অংশ নিয়েছেন ফুয়াদ।

Walton জানালো আগামী অ্যান্ড্রয়েড ফোন Primo R1 সম্পর্কে বিস্তারিত

দেশি পণ্য বিক্রেতা কোম্পানি ওয়াল্টন তাদের প্রথম অ্যান্ড্রয়েড ফোন প্রিমো বাজারে এনে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে। এর প্রতিফলনই দেখা গেল ওয়াল্টনের নতুন অ্যান্ড্রয়েড ফোন প্রিমো আর১ আনার ঘোষণায়। অনেকদিন ধরেই ডেভেলপারদের জন্য তৈরি একটি বিশেষ ফেসবুক পেজে ওয়াল্টন প্রিমো আর১ নিয়ে টুকরো তথ্য ও ছবি প্রকাশ করে আসছে। সম্প্রতি এই সেটের বিস্তারিত স্পেসিফিকেশন ফেসবুকে প্রকাশ করেছে ওয়াল্টন।

দেশের বাজারে চলে এলো Ainol-এর ১০” ট্যাব Novo 10 Hero

মানুষ চাইনিজ ইলেকট্রনিক পণ্য কেন কিনে থাকেন? এর বিভিন্ন উত্তর থাকলেও একটি কমন উত্তর হচ্ছে সাধ্যের মধ্যে সাধের নাগাল পেতে। অধিকাংশ চাইনিজ ইলেকট্রনিক পণ্যই দামী কোনো পণ্যের আদলে তৈরি করা হয়ে থাকে। চাইনিজদের নির্মিত অ্যান্ড্রয়েড-চালিত ট্যাবলেট আর ফোনই এর অন্যতম উদাহরণ। কিন্তু এই চাইনিজ ব্র্যান্ডের পণ্যের দাম যখন প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যায়, তখন দ্বিতীয়বার অনেকেই ভাবতে শুরু করেন।
চাইনিজ অ্যান্ড্রয়েড প্রস্তুতকারী অনেক কোম্পানি রয়েছে। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে নামকরা কোম্পানি হচ্ছে আইনল। এই ব্র্যান্ড ইতোমধ্যেই তাদের নভো সিরিজে ৭ ইঞ্চি ডিসপ্লের অনেকগুলো ট্যাবলেট বাজারে এনেছে। এর প্রত্যেকটিই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন দামে বিভিন্ন স্পেসিফিকেশন দিয়ে স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজার অনেক আগেই ধরে নিয়েছে আইনল।




গ্রামীণফোন ও সিম্ফনি মিলে আনলো Symphony T7 ও T8 অ্যান্ড্রয়েড ট্যাবলেট


দেশি ব্র্যান্ড সিম্ফনির অ্যান্ড্রয়েড ট্যাবলেট টি৭ ও টি৮ বাজারে আনার কথা.
গ্রামীণফোন জানিয়েছে, আইসক্রিম স্যান্ডউইচ (অ্যান্ড্রয়েড ৪.০.৪) চালিত এই দু’টি ট্যাবলেটের দাম পড়ছে গ্রামীণফোন গ্রাহকদের জন্য মাত্র ১০,৮৫০ টাকা এবং ১২,৮৫০ টাকা। এই দু’টি ট্যাবলেটই ৩জি সুবিধা রয়েছে ও এর প্রথমটি ৭ ইঞ্চি ও দ্বিতীয়টি ৮ ইঞ্চি আকারের স্ক্রিনবিশিষ্ট; যেমনটা এদের মডেল নম্বরেই উল্লেখ আছে (Symphony T7 ও Symphony T8).

গ্রামীণফোন গ্রাহকরা যে কোনো গ্রামীণফোন আউটলেট থেকে বিনামূল্যে ৮ গিগাবাইট মাইক্রো-এসডি মেমোরি কার্ড ও মাত্র ৯৯ টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট প্যাকেজসহ সিম্ফনি টি৭ বা টি৮ ট্যাবটি কিনতে পারবেন।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host