Showing posts with label রুট. Show all posts
Showing posts with label রুট. Show all posts

Tuesday, May 28, 2013

Root Tutorial: রুট করুন আপনার Walton Primo N1/Primo X1



Root Tutorial: রুট করুন আপনার Walton Primo N1/Primo X1


অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটের অন্যতম প্রধান সুবিধা হলো এর রুট অ্যাক্সেসের সহজলভ্যতা। একেক ডিভাইসের ক্ষেত্রে একেক রকম হলেও মূলত প্রায় সব অ্যান্ড্রয়েড ডিভাইসই রুট করা যায়। আর রুট অ্যাক্সেস পাওয়ার মাধ্যমে ডিভাইসের প্রস্তুতকারক যেসব বাধার সৃষ্টি করে রাখেন সেগুলো অতিক্রম করে ডিভাইসের আসল অভিজ্ঞতা পাওয়া সম্ভব হয়। এগুলোর মধ্যে রয়েছে ডিভাইস ওভারক্লক/আন্ডারক্লক করা, কাস্টম রম ব্যবহার করা, ইন্টারনাল স্টোরেজ বাড়ানো ইত্যাদি।
কিন্তু এসব করতে হলে আগে রুট অ্যাক্সেস পেতে হবে। ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১ ব্যবহারকারীদের মধ্যে কেউ যদি তাদের ডিভাইস রুট করতে চান, তাহলে আজকের নতুন এই টুলটি কাজে লাগবেই।
তবে রুট করতে যাওয়ার আগে কিছু বিষয় জেনে নেয়া উচিৎ। এগুলো হলোঃ

জেনে নেয়া প্রয়োজন

  • রুট কী ও কেন।
  • রুট করলে ফোনের ওয়ারেন্টি চলে যাবে।
  • এই টুলটি অ্যান্ড্রয়েড কথন বা সংশ্লিষ্ট কেউ তৈরি করেনি। তাই নিজ দায়িত্বে অনুসরণ করবেন।
  • প্রয়োজনেঃ ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১-এর ড্রাইভার, ফার্মওয়্যার ও ফ্ল্যাশটুল। রুট করতে প্রয়োজনীয় নয় তবে রুটের পর অ্যাডভান্সড কাজ করতে গিয়ে ঝামেলা বাঁধালে মূল ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে কাজে লাগবে।
  • এটি কেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করবে। (উইন্ডোজ ৭/৮)

রুট করার পালা

ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১ রুট করার পদ্ধতি একই। তাই আপনার ডিভাইস যেটিই হোক না কেন, প্রথমে নিচের ফাইলটি ডাউনলোড করে নিন।

রুট করার পালা

ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১ রুট করার পদ্ধতি একই। তাই আপনার ডিভাইস যেটিই হোক না কেন, প্রথমে নিচের ফাইলটি ডাউনলোড করে নিন।

কীভাবে রুট করবেন

ফাইলটি ডাউনলোড করলে এতে দু’টি ফোল্ডার পাবেন। এর একটি ফোল্ডারে দেয়া আছে ইউএসবি ড্রাইভারস এবং অন্যটিতে রয়েছে মূল অ্যাপ্লিকেশন। রুট করার আগে প্রথমবার ইউএসবি ড্রাইভার ইন্সটল করতে হলে usb_drivers ফোল্ডারে থাকা  android_winusb ফাইলটিতে রাইট ক্লিক করুন এবং ইন্সটল-এ ক্লিক করুন।


এবার ফোন থেকে সেটিংস -> ডেভেলপার অপশনস -> ইউএসবি ডিবাগিং চেকবক্সটিতে চেক দিন। এবার আপনি মূল অ্যাপ্লিকেশনটি রান করতে পারেন।

অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি দেখতে নিচের মতো। সাধারণ সফটওয়্যার ইন্সটলের মতোই এতে নেক্সট বাটন চেপে পরবর্তী ধাপসমূহে যেতে পারবেন।

walton primo root

প্রথম স্ক্রিনেই রুট সংক্রান্ত যাবতীয় সতর্কতা দেয়া রয়েছে। রুট করার চেষ্টা করার আগে অবশ্যই সেগুলো পড়ে নিবেন।

walton primo root

পরবর্তী পদক্ষেপে আপনার কম্পিউটারে ইউএসবি ড্রাইভার ইন্সটল করা আছে কি না তা নিশ্চিত করতে বলা হবে।

walton primo root

এরপরের স্ক্রিনে পাবেন ইউএসবি ডিবাগিং চালু করার বার্তা। যেহেতু আমরা ইতোমধ্যেই সেটাও করেছি, কাজেই নেক্সট বাটনে ক্লিক করুন।

walton primo root

এবার ফোনটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে পিসিতে কানেক্ট করুন এবং ভেরিফাই ডিভাইস কানেক্টিভিটি বাটনে ক্লিক করুন। ডিভাইস স্ট্যাটাস অনলাইন দেখালে নেক্সট বাটন চাপুন।

walton primo root

এবার রুট বাটনে ক্লিক করার পালা।

walton primo x1 root

রুট বাটনে ক্লিক করলে আপনার ফোনে রুটিং প্রসেস শুরু হবে এবং শেষ হলে একটি কনফার্মেশন বার্তা পাবেন।


walton primo n1 root


walton primo x1 root

সবশেষে ফোন রুট হয়েছে কি না তা ভেরিফাই করতে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখতে পারেন।

root walton primo

এ পর্যায়ে আপনার ফোনটি রুট অ্যাক্সেস পেয়েছে।

 আপনার ওয়াল্টন প্রিমো এন১/এক্স১ রুট করার কথা ভাবছেন কি? কেন/কেন না, মন্তব্যের ঘরে আমাদের জানান।

Friday, May 10, 2013

রুট টিউটোরিয়ালঃ Root Symphony W125





rootingandroid

 অ্যান্ড্রয়েডের সূচনা থেকেই একটি শব্দ একেবারে ওতপ্রোতভাবে জড়িত; আর সেটি হচ্ছে রুট। আগে ততো দেখা না গেলেও আজকাল ওয়ারেন্টির তোয়াক্কা না করেই অনেকে প্রথমেই রুট করে ফেলেন।


রুট করার সুবিধা ও এর মাধ্যমে কী কী করা যায় তা নিশ্চয়ই এতোদিনে জেনে গেছেন, আর না জানলেও উপরের লিঙ্কটি পড়ার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিন্তু সিম্ফনি ডব্লিউ ১২৫  সেটটি কি আসলেই রুট করা প্রয়োজন? চলুন দেখে নেয়া যাক আগে কেন আপনি ওয়ারেন্টির তোয়াক্কা না করে এই ডিভাইস রুট করতে চাইবেন।
  • TWRP/CWM রিকভারি ফ্ল্যাশ Mobile Uncle MTK Tools ইন্সটল।
  • Titanium Backup ব্যবহার; ইউটিউবসহ বিভিন্ন ব্লকড সাইট দেখতে DroidVPN ব্যবহার।
  • অপ্রয়োজনীয় সিস্টেম অ্যাপ্লিকেশন মুছে ফেলা ইত্যাদি।

অনেকেই লিংক২এসডি’র মাধ্যমে ইন্টারনাল মেমোরি বাড়ানোর কথা ভাববেন। কিন্তু যেহেতু সেটটিতে ডাটা পার্টিশন ১ গিগাবাইট দেয়াই আছে, সেহেতু Link2SD এর প্রয়োজনীয়তা নেই বললেই চলে।

রুট করার প্রক্রিয়া

যা যা লাগবেঃ

ফাইলটি আনজিপ করে নিন, এই রকম হবে।


এবার ফোনটিতে ইউএসবি ডিবাগিং অন করুন। মেনু থেকে সেটিংসে যান, স্ক্রল ডাউন করে Develover Options এ গিয়ে USB Debugging টিক দিন। এবার একটি ডায়ালগ বক্স আসবে সেটাতে ইয়েস দিয়ে বেরিয়ে আসুন।
এরপর ফোনটি পিসির সাথে কানেক্ট করুন। এরপরের অনেকগুলো ধাপ লিনাক্স ব্যবহারকারীরা বাদ দিয়ে যেতে পারেন। সোজা রুটিং-এ চলে যান।

ড্রাইভার ইন্সটল

- My Computer খুলুন।

- System Properties ক্লিক করুন।


- Device Manager ক্লিক করুন



- এখানে Fly IQ446 আছে কারণ আমার Symphony W125-এ ওটার ফার্মওয়্যার ফ্ল্যাশ করা। আপনার ক্ষেত্রে ওখানে Symphony W125 আসবে। ওখানে রাইট ক্লিক করুন ও Update Device Software দিন।



- Browse My Computer For Driver Software ক্লিক করুন



- Let me pick from a list of device drivers on my computer ক্লিক করুন।



- show all devices ক্লিক করে next দিন।



- এবার Have Disk ক্লিক করুন



- Browse ক্লিক করুন



- এবার যে ফোল্ডারে ডাউনলোড করা ফাইলগুলো রেখেছেন সেখানে ঢুকুন Locate File উইন্ডো থেকে, ওখানে গিয়ে usb_driver ফোল্ডারে ঢুকে android_winusb ফাইলটি ক্লিক করে ওপেন ক্লিক করুন।



- OK ক্লিক করুন।



Android ADB Interface ক্লিক করে next ক্লিক করুন।



- ২টা উইন্ডো আসতে পারে, একটায় OK দিবেন আর আরেকটা যদি আসে Install this driver anyway দিবেন।
- নিচের স্ক্রিনটি আসলে আপনার ড্রাইভার ইন্সটলের কাজ শেষ।


Root Symphony W125

- ডাউনলোড করা ফাইলগুলোতে যান।


- run ফাইলটি চালান (লিনাক্স ব্যবহারকারিরা Terminal থেকে ওই ফোল্ডারের আগের ফোল্ডারে গিয়ে chmod 777 -R w125 root করে এবার w125 root ফোল্ডারের থেকে sudo sh run.sh দিয়ে চালাবেন); লিনাক্স কমান্ডের সঙ্গে পরিচিত না থাকলে এই কাজগুলো উইন্ডোজেই করার পরামর্শ থাকলো।
- ফোনটি লাগানো না থাকলে লাগিয়ে নিন, Debugging অবশ্যই অন থাকতে হবে। এই উইন্ডোতে এন্টার চাপুন।



- অপেক্ষা করুন এটি আসা পর্যন্ত। আমার ডিভাইস রুট করা ছিল তাই Failed দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে successful দেখাবে।




- এন্টার দিন। আপনার ফোন রিবুট করবে। আপনার রুট করা হয়ে গিয়েছে!
- ফোনের মেনুতে দেখুন SuperSU একটা অ্যাপ্লিকেশন এসেছে। তার মানেই আপনার ডিভাইস রুটেড!
এবার যে কোনও রুট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, যেমন Mobile Uncle MTK Tools দিয়ে TWRP ফ্ল্যাশ!



TWRP রিকভারি ফ্ল্যাশের পদ্ধতি

এই অংশটি এক্সপেরিমেন্টাল। সব ডব্লিউ ১২৫ ইউনিটে কাজ নাও করতে পারে। এই রিকভারি অনেকাংশেই ক্লকওয়ার্কমড রিকভারির চেয়ে অ্যাডভান্সড, সহজ এবং অধিক সুবিধা-সম্পন্ন। আমাদের ইউনিটে কাজ করলেও অনেকে জানিয়েছেন তাদের ইউনিটে কাজ করেনি। তাই নিজ দায়িত্বে অনুসরণের অনুরোধ রইলো।
TWRP ফ্ল্যাশ করতে হলে এই ফাইলটি ডাউনলোড করে নিন/মিরর লিঙ্ক। এরপর আনজিপ করে recovery.img ফাইলটি আপনার sdcard এ রাখুন (যাদের এক্সটারনাল এসডিকার্ড নেই তারা ফোন স্টোরেজে রাখতে পারেন)।


প্লে স্টোর থেকে Mobileuncle MTK Tools ইন্সটল করে নিন ফোনে। ইন্সটল শেষে সেটি ওপেন করুন।



অ্যাপ্লিকেশনটি রান করে recovery update টাচ করুন। তারপর recovery.img টাচ করুন।




Ok দিন, দিয়ে আবার OK দিন, দেখবেন ফোন TWRP মোডে চলে এসেছে।
এখন আপনার ফোনে কাস্টম রিকভারিও ইন্সটল করা হয়ে গেল। ক্লকওয়ার্ক মড (CWM) রিকভারির তুলনায় এই রিকভারিতে কাজ করার সুবিধা বেশি কেননা এটি টাচ সাপোর্ট করে। এছাড়াও আরও বাড়তি কিছু সুবিধাও রয়েছে TWRP রিকভারিতে। রিকভারি ইন্সটল শেষ, রুটও শেষ, এবার বিভিন্ন রম ফ্ল্যাশ করে ফোনটিকে সাজিয়ে নিনে নিজের ইচ্ছে মতো।

 **বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন/কল করুন 01731512652 এই নাম্বারে।**

Tuesday, March 5, 2013

~১০০% নিরাপদ~ রুট করুন আপনার Symphony Xplorer W10 স্মার্টফোন ~১০০% নিরাপদ~

বর্তমান সময়টাই হল স্মার্টফোনের যুগ। আর সিম্ফনি এই সময়ের একটি পরিচিত নাম। কম দাম এবং বেশ ভাল মানের ফোন হওয়ার কারনে আপনারা অনেকেই হয়তো সিম্ফনির স্মার্টফোন কিনেছেন। এখন কিছুদিন অ্যান্ড্রয়েড ব্যাবহার করলেই আপনি বুঝতে পারবেন যে রুট এর প্রয়োজনীয়তা টা কি।

 Symphony Xplorer W10 ফোনটি হয়তো অনেকেই কিনেছেন। ফোনটির দাম কম হলেও বেশ ভাল একটি ফোন। যারা ফোন ব্যাবহার করছেন কিন্তু এখন রুট করেন নি তাদের জন্যই আজকের এই পোস্ট।

 ~সাবধানতা~ যদিও আমি আমার অনেক কাছের বন্ধুর ফোন রুট করেছি এবং তারা অনেকদিন থেকে ফোন কোন সমস্যা ছাড়াই ব্যাবহার করছে তবুও বলে রাখি, আপনার ফোনের কোন ক্ষতির জন্য আমি দায়ী নই। আপনি যদি আপনার ফোনের ১২টা বাজিয়ে ফেলেন তারপর আমাকে দোষী করেন তাহলে আমি আপনার উপর অট্টহাসি হাসা ছাড়া আর কিছুই করতে পারব না। তবে এই পদ্ধতিতে রুট করলে তা আনরুটও করা যায় ~সাবধানতা~


 

 এখন শুরু করি প্রসেস। রুট করার জন্য আমরা ব্যাবহার করবো UnlockRoot নামের একটি সফটওয়্যার। ফোন রুট করার জন্য যতগুলো সফটওয়্যার রয়েছে সেগুলোর মধ্যে UnlockRoot ই সবথেকে নিরাপদ বলে আমি জানি। 

নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন

**এখান থেকে ডাউনলোড করুন** 

 

 নামানোর পরে ইন্সটল করে নিন।

এখন আপনার ফোনে Settings > Application > Development > USB Debugging চালু করুন। এবার আপনার ডাটা ক্যাবল দিয়ে ফোনটা পিসিতে লাগান। এবার আপনার পিসিতে ড্রাইভার ইন্সটলেশন ফেইল্ড দেখাবে। সমস্যা নেই UnlockRoot এর ভেতরেই ড্রাইভার দেওয়া আছে। এবার আনলকরুট চালু করুন। 

চালু করলে নিচের ইন্টারফেস দেখবেন

 

 এখন বড় সবুজ যে Root লেখাটা দেখছেন সেটাতে ক্লিক করুন। এবার দেখাবে Do you want to try install driver? ইয়েস করুন। ড্রাইভার ইন্সটল হলে আপনার ফোনের মডেল দেখাবে। আপনার মডেলটি সিলেক্ট করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। প্রসেস শেষ হলে ফোন রিবুট করার কথা বলা হবে। ইয়েস করলে আপনার ফোনটা রিস্টার্ট হবে। প্রথমবার অন হতে সময় লাগবে তাই ধৈর্য ধরবেন। 

ঠিকঠাক মত অন হলে আপনি রুটেড…

 আশা করি কাজে দিবে। ধন্যবাদ।

 

By Admin : Al Islam Akash

Any Need Dial  At= +8801685688170 or email me at akashbd1997@gmail.com

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

 ————আল্লাহ্‌ হাফেজ————

Friday, February 1, 2013

Root করুন আপনার Micromax superfone A110 Canvas 2 সাথে unrooting ফ্রি….না দেখলে মিস…।

সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা । আশা করি সবাই ভালই আছেন। আজকের এই পোস্ট micromax canvas 2 rooting ও unrooting নিয়ে। শুরু করার আগে কিছু কথা বলে নেয়া ভাল। কোন এক মহান  ব্যক্তি বলেছেন ( নাম মনে নাই ) Root is the freedom of android. আমি তার সাথে একমত। রুত না করলে আপনি android এর আসল মজাই পাবেন না। Micromax Superfone Canvas 2 সেট টি বাংলাদেশ এ খুবি জনপ্রিয় ।সেট টি খুবি সুন্দর ও পাওয়ারফুল হওয়ায় আমার মত অনেকেই এটি কিনেছেন। আমি এই পদ্ধতি তে রুট করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম।



enough প্যাঁচাল : Lets do it
শর্তসমূহঃ
১  আপনি পদক্ষেপ অনুসরন করতে না পারলে অযথা ঝুকি নেয়ার দরকার নেই।
২ আপনি আপনার ফোনের warenty হারাবেন।  ( unrooting করলে ভয় নেই )
৩ ভুল  করে সেট brick করে ফেললে আমি দায়ী থাকবনা। নিজ দায়িত্তে করবেন।
প্রথমেই আপনাকে এক্তি ফাইল ডাউনলোড করতে হবে। ভয় নেই মিডিয়াআগুন লিঙ্ক।
 

সফটওয়্যরটি এখান থেকে  ডাউনলোড করুন।


zip file টি আনযিপ করুন।

usb debugging on করুন। ( Settings > Developer Options > Check mark “USB Debugging” )
ইউএসবি কেব্‌ল দিয়ে ফোন কানেক্ট করেন। driver অটোমেটিক install হবে । না হলে ওদের সাইট থেকে নামান । লিঙ্ক দিলাম না কারণ বাচ্চাও পারবে।
আনযিপ ফোল্ডার থেকে  runme.bat file টি ওপেন করুন । এটি command prompt দিয়ে ওপেন হবে।
নরমাল মোড সিলেক্ট করতে হবে তাই  "1" লিখুন এবং entar চাপুন ।
কঠিন কাজ শেষ , এবার বাচ্চাদের কাজ। কিছু permission দিতে হবে যেগুলা বাচ্চারাও পারে। তাই বললাম না।
সেট নিজেই রিস্টার্ট নিবে। অন হবার পর কিছুক্ষন অপেক্ষা করুন।
মেনুতে গিয়ে দেখুন superuser SU নামে নতুন app এসেছে।
আসলে আপনি বুঝতে পারবেন অসম সাহসিকতার পুরস্কার হিসেবে আপনি এখন রুটেড এন্ডরয়েড সেট এর মালিক ।
Unrooting.........
যদি আপনার মনে হয় যে আপনি এই  "go beyond " টাইপের স্বাধীনতা পছন্দ করতে পারছেন না, অথবা warrenty র মায়া ত্যাগ করতে পারছেন না তাহলে আবার runme.bat file টি ওপেন করে 1 এর জায়গায় x লিখে   সেট unroot  করতে পারবেন।



যেকোনো সমস্যা হলে comment করে জানাবেন। খারাপ-ভাল-মন্দ যেরকমই লাগে তা অবশ্যই comment করে জানাবেন। ধন্যবাদ।।


By Admin : Al Islam Akash

Any Need Dial  At= +8801685688170 or email me at akashbd1997@gmail.com

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

 ————আল্লাহ্‌ হাফেজ————

Saturday, January 12, 2013

Galaxy y Duos এর মেমরী বাড়ান (রুট)

আসসালামু আলাইকুম,ভুল হলে বলবেন।

রু/আনরুট ক্লকওয়ার্কমড রিকভারী ইন্সটলঃ

প্রথমে প্রয়োজন হবে ক্লকওয়ার্কমড রিকভারী ইন্সটল করার। যারা নতুন তাদের জ্ঞাতার্থে ক্লকওয়ার্কমড রিকভারী হল একটা এন্ড্রয়েড রিকভারী কনসোল যা বুট পার্টিশনে অবস্থান করে। অরিজিনাল রিকভারী কনসোল দিয়ে ফ্যাক্টরি রিসেট, ব্যাকআপ/রিস্টোর এই রকমের মাত্র কয়েকটি কাজ করা যায় আর ক্লকওয়ার্কমড রিকভারী দিয়ে পার্টিশন,ন্যানড্রয়েড ব্যাকআপ, কাস্টম রম, কার্নেল, মড ইন্সটল ইত্যাদি এডভান্সড ফিচারগুলো করা যায়।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host