Showing posts with label ট্যাবলেট. Show all posts
Showing posts with label ট্যাবলেট. Show all posts

Tuesday, June 25, 2013

উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড দু’টোই চলবে স্যামসাং-এর এক ট্যাবলেটে

অ্যান্ড্রয়েড চালিত গ্যালাক্সি সিরিজের ব্যাপক সাফল্যের কথা নতুন করে কিছু বলার নেই। তবে শুধু গ্যালাক্সি সিরিজই নয়, স্যামসাং এবার তাদের উইন্ডোজ চালিত অ্যাটিভ সিরিজের জনপ্রিয়তা বাড়ানোর দিকেও নজর দিচ্ছে। আর এ জন্য তারা দূর্দান্ত এক মার্কেটিং স্টান্ট নিয়েছে। তাদের নতুন একটি ট্যাবলেটে একই সঙ্গে উইন্ডোজ ও অ্যান্ড্রযেড অপারেটিং সিস্টেম চালানোর সুবিধা দেয়া হয়েছে।


অ্যাটিভ সিরিজের ডিভাইসগুলোতে শুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকবে বলে ধারণা করা হলেও স্যামসাং ডুয়েল বুট সুবিধাটির ঘোষণা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। কারন ATIV Q নামের নতুন ডিভাইসে তারা উইন্ডোজ ৮ এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ৪.২.২ ও দিচ্ছে। অর্থাৎ এতে ডুয়াল বুট অপশন থাকছে যা উইন্ডোজ ব্যবহারকারীদের পাশাপাশি অ্যান্ড্রয়েডপ্রেমীদেরও এই ডিভাইস কিনতে উৎসাহিত করবে।


স্যামসাং তাদের এই নতুন ডিভাইসটিকে ল্যাপটপ হিসেবে দাবি করলেও এটিকে মূলত কিবোর্ডসহ একটি ট্যাবই বলা যায়, যাকে অনেকে কনভার্টিবল বলে সম্বোধন করে থাকেন। কারণ ট্যাবলেটের মতোই এতে রয়েছে ১৩.৩ ইঞ্চি প্রশস্ত টাচস্ক্রিন ডিসপ্লে যার রেজলুশন ৩২০০x১৮০০ পিক্সেল। তাছাড়া এতে স্যামসাং এর নিজস্ব এস পেন স্টাইলাসও থাকছে।


এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে ডিভাইসটিতে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড দুটি ওএস ই থাকলেও কেন একে গ্যালাক্সি সিরিজের না করে একে অ্যাটিভ করা হলো। আপনাদের প্রশ্নের উত্তর এখনই পেয়ে যাবেন কারন ATIV Q নামের ্‌এই ডিভাইসটি মূলত উইন্ডোজ ৮ এর মাধ্যমেই চলবে। তবে ব্যবহারকারীরা চাইলে যেকোন সময় উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েড-এ সুইচ করতে পারবে। অর্থাৎ, মূল অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৮-ই থাকবে, কিন্তু ব্যবহারকারীরা প্রয়োজনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও ব্যবহার করতে পারবেন। এ কারনে অ্যাটিভ দিয়েই এর নামকরণ করা হয়।

 
ধারনা করা হচ্ছে Acer R7 ল্যাপটপটি দেখেই স্যামসাং তাদের এই ATIV Q বানাতে উৎসাহী হয়েছে। তবে Acer R7 এর তুলনায় আকারে ATIV Q একটু ছোট, ওজনের দিক দিয়েও হালকা। তাই এধরনের ল্যাপটপগুলো মাঝে ATIV Q -ই সবার প্রথম পছন্দ হবে বলে ধারণা করা হচ্ছে।

Acer R7 এর মত এর কিবোর্ডটিও বেশ স্টাইলিশ। সাধারন ল্যাপটপের মত শুধু ভাঁজ করেই নয়, নিজের ব্যবহারের সুবিধা অনুযায়ী একে বিভিন্ন আকার ও আকৃতিতে ব্যবহার করা যায়। তাছাড়া স্যামসাং এর নিজস্ব ব্র্যান্ড মেটাল ডিজাইনের জন্য এটি যে কারও নজর কাড়তে সক্ষম।

 
সব দিক থেকে এটিকে স্যামসাং এর তৈরি একটি আদর্শ ডিভাইসই বলা চলে। এবার শুধু দেখার পালা আন্তর্জাতিক বাজারে এটি কেমন প্রভাব ফেলে।  উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট ডিভাইস অনেকেই পছন্দ করেন, কিন্তু অ্যান্ড্রয়েডের লোভও ছাড়তে পারেন না। দু’টি অপারেটিং সিস্টেম একই সঙ্গে পাওয়া গেলে অনেকের জন্যই এটি একটি “স্বপ্নীল ডিভাইস” হতে পারে। তবে সেক্ষেত্রে ডিভাইসটির দামও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, যা প্রতিষ্ঠানটি এখনও ঘোষণা দেয়নি। এছাড়াও উইন্ডোজের পাশাপাশি অ্যান্ড্রয়েডে ডুয়েল বুট করার সুবিধা রাখার বিষয়টিই প্রমাণ করে মাইক্রোসফটের নতুন এই অপারেটিং সিস্টেমের উপর এখনও পুরোপুরি নির্ভর করতে পারছে না স্যামসাং।

আপনার কি ধারণা অ্যাটিভ সিরিজও গ্যালাক্সি সিরিজের মত জনপ্রিয়তা লাভ করবে ?

এবার ডেস্কটপ কম্পিউটারে অ্যান্ড্রয়েড আনছে এইচপি

অ্যান্ড্রয়েড প্রথমে মোবাইল ফোনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও থেমে থাকেনি সেখানে। ধীরে ধীরে ট্যাবলেটে, ল্যাপটপ কম্পিউটারে, স্যাটেলাইটে, ঘড়িতেসহ বিভিন্ন জায়গায় স্থান করে নিয়েছে এই অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড চালানো সম্ভব এমন ল্যাপটপ ইতোমধ্যেই বাজারে থাকলেও ডেস্কের উপর থাকা বিশালাকৃতির কম্পিউটারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে এবার বাজারে আনতে যাচ্ছে এইচপি স্লেট ২১।



এইচপির নতুন এই অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটারের আকৃতি ২১.৫ ইঞ্চি, যার পুরোটাই টাচস্ক্রিনের পর্দা। স্লেট ২১ নামের এই ডিভাইসের অস্বাভাবিক আকৃতির বড় একটি ট্যাবলেট বলা যায় যেটি কিক স্ট্যান্ডের মাধ্যমে ডেস্কটপের উপর সেট করা যায়। ১০৮০পি আইপিএস ডিসপ্লে সম্পন্ন এই অ্যান্ড্রয়েড ডেস্কটপে রয়েছে এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর ও অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ।

মাত্র ৩৯৯ ডলারের এই ডিভাইসে অবশ্য কোনো বিল্ট-ইন ব্যাটারি দেয়া হয়নি। অর্থাৎ, সাধারণ ডেস্কটপের মতোই এটি সবসময় পাওয়ার সোর্সের সঙ্গে সংযুক্ত রেখে কাজ করতে হবে। এটির পাশাপাশি এইচপি আরও কিছু উইন্ডোজ ৮ ব্যবহৃত অল-ইন-ওয়ান ডিভাইস বাজারে আনছে যেগুলোয় রয়েছে ব্যাটারি ও ইনটেলের নতুন হ্যাজওয়েল প্রসেসর। তবে অ্যান্ড্রয়েড চালিত বিশাল স্ক্রিনের এই ডেস্কটপ কেমন পারফর্ম করবে তা জানার জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বিশ্বকে।

আর হ্যাঁ, এতে উইন্ডোজ চালানো যাবে কি না সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে ডিভাইসটি বাজারে আসলে আমরা অবশ্যই এটি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবো। সে পর্যন্ত জানান অ্যান্ড্রয়েড-চালিত ডেস্কটপ কম্পিউটার কেনার কোনো কারণ আছে কি না!

Sunday, June 9, 2013

গ্রামীণফোন আনলো Symphony T7i এবং T8i ট্যাবলেট


সিম্ফনি জিপি


সিম্ফনি কিছুদিন আগেই তাদের ফেসবুক পেইজে ঘোষণা দিয়েছিল জনপ্রিয় ট্যাবলেট ডিভাইস টি৭ ও টি৮-এর পরবর্তী সংস্করণ Symphony T7i এবং T8i বাজারে আনার। সম্প্রতি গ্রামীণফোন তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে সিম্ফনির নতুন এই ট্যাবলেট দু’টির।


এর আগে প্রথমবারের মতো যখন সিম্ফনি এই দু’টি ট্যাবলেট বাজারে আনে, তখনও গ্রামীণফোনের মাধ্যমেই ট্যাব দু’টি বিক্রি করা হয়। স্পেসিফিকেশনের তুলনায় দাম অনেক কম হওয়ার কারণে দ্রুত ট্যাবগুলোর স্টক ফুরিয়ে যায় এবং অনেক ক্রেতাই ট্যাব কিনতে গিয়ে ফেরৎ আসেন বলে আমাদের জানিয়েছেন। প্রথমবারের মতো এবারও গ্রামীণফোনের মাধ্যমেই ট্যাবগুলো বাজারে আনার কারণে আবারও স্টক স্বল্পতা ও হয়রানির আশঙ্কার কথা প্রকাশ করেছেন অনেকে।

সিম্ফনির নতুন এই ট্যাব দু’টোর স্পেসিফিকেশন অনেকটা পুরনো ট্যাবগুলোর মতোই। নিচে ট্যাবগুলোর আলাদা স্পেসিফিকেশন এবং মূল্য দেয়া হলোঃ

Symphony T8i

 

সিম্ফনি টি৮আই

  • ৮” আইপিএস ডিসপ্লে ও রেজুলেশন ৭৬৮*১০২৪ পিক্সেল
  • ১ গিগাহার্টজ ডুয়েল-কোর প্রসেসর
  • ১ গিগাবাইট র‍্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ
  • গ্রাফিক্স প্রসেসিং ইউনিট PowerVR SGX 531 জিপিইউ
  • ৫ মেগাপিক্সেল ব্যাক ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ
  • ৩জি ইন্টারনেট সুবিধা, কল করার সুবিধা
  • জিপিএস-সহ অন্যান্য সেন্সর
  • ৪৭০০ এমএএইচ ব্যাটারি
  • দামঃ ১৩,৯৯০ টাকা।

Symphony T7i

 

symphony t7i

  • ৭” টিএফটি ডিসপ্লে যার রেজুলেশন ৪৮০*৮০০ পিক্সেল
  • ১ গিগাহার্টজ ডুয়েল-কোর প্রসেসর
  • ৪ গিগাবাইট রম, ৫১২ মেগাবাইট র‍্যাম
  • ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসিএস।
  • গ্রাফিক্স প্রসেসিং ইউনিট PowerVR SGX 531 ।
  • ৩জি ও কল সুবিধা।
  • জিপিএস ও জি-সেন্সর।
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি।
  • দামঃ ১০,৯৯০ টাকা।
গ্রামীণফোন নতুন এই দু’টি ট্যাবলেটের সঙ্গেই বিনামূল্যে ৪ গিগাবাইট মেমোরি কার্ড এবং মাত্র ৯৯ টাকায় ৩০ দিন মেয়াদের ১ গিগাবাইট ইন্টারনেট প্যাকেজ দিচ্ছে। গ্রামীণফোনের প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন গ্রামীণফোনের ওয়েবসাইটে
নতুন ট্যাবগুলোর স্পেসিফিকেশন পুরনোগুলোর তুলনায় খুব একটা আপডেটেড না হলেও দাম প্রায় কাছাকাছিই রাখা হয়েছে। তবুও দামের বিবেচনায় বলাই যায় যে, আসলেই দারুণ দু’টি ট্যাবলেট সিম্ফনি টি৮আই ও টি৭আই। বিশেষ করে টি৮আই ট্যাবলেটটি গত টি৮-এর মতোই যথেষ্ট দারুণ একটি ডিভাইস হতে পারে। তবে এবারও যেন গতবারের মতো ট্যাব কিনতে গিয়ে ক্রেতাদের ফেরৎ আসতে না হয়, সেই প্রত্যাশাই করছেন অনেকে।

সিম্ফনির নতুন এই দু’টি ট্যাব নিয়ে আপনার কী মতামত?

Thursday, June 6, 2013

আসছে নতুন ট্যাবলেট Symphony T8i ও T7i

বর্তমানে চলছে ট্যাব এর জয়জয়াকার। ক্রেতারা যেমন আগ্রহী এর ব্যাপারে, তেমনি বিক্রেতা এবং নির্মাতারাও। কমদামে দেশী ব্র্যান্ডের প্রথম দু’টি ট্যাব সিম্ফনি টি৭ ও টি৮-এর তুমুল সাফল্যের ধারাবাহিকতায় সিম্ফনি সম্প্রতি ঘোষণা দিয়েছে এই দু’টি ট্যাবের নতুন দু’টি সংস্করণ বাজারে আনার। কোম্পানিটি তাদের ফেসবুক পেজে জানিয়েছে, শিগগিরই Symphony T7i ও T8i মডেলের নতুন দু’টি ট্যাবলেট বাজারে আসছে।



ফেসবুক পেজে প্রাপ্ত তথ্য অনুযায়ী সিম্ফনির আগামী ট্যাব টি৮আই-এ যে স্পেসিফিকেশন থাকছে তা নিম্নরূপঃ

- ১ গিগাহার্জ ডুয়ালকোর প্রসেসর। (সম্ভবত MTK6577)
- ৩জি, ২জি ও ওয়াইফাই।
- জিপিএস ও গ্রাভিটি সেন্সর।
- ১০২৪x৭৬৮ (এক্সজিএ) রেজুলেশনের ৮” ইঞ্চি ডিসপ্লে, TFT বা IPS কিনা জানানো হয়নি।
- ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
- ৪৭০০ mAh ব্যাটারি।
- ১ গিগাবাইট র‌্যাম।
- সফটওয়্যারের দিক থেকে আগের মতই এবারও অ্যান্ড্রয়েডের আইসক্রিম স্যান্ডউইচ সংস্করণ থাকছে। সেই সঙ্গে অন্যান্য জরুরি কিছু অ্যাপ্লিকেশন বিল্ট-ইন দেয়া থাকবে বলেও বলা হয়েছে।

যা যা টি৮ এর তুলনায় নতুন থাকছেঃ

- টি৮এর ২ মেগাপিক্সেলের তুলনায় এবার ৫ মেগাপিক্সেল, সামনেও ভিজিএর তুলনায় ২ মেগাপিক্সেল ক্যামেরা।

- টি৮আইএ ৪৭০০ mAh ব্যাটারি থাকছে, টি৮এ ৪২০০ mAh ব্যাবহার করা হয়েছিল। অর্থাৎ, নতুন ট্যাবে ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে।

টি৮আইএর অন্যান্য ফিচার টি৮এর মতই থাকছে, যদিও দুটি ট্যাব দেখতে সম্পূর্ণ ভিন্ন। ট্যাবটির পুরুত্ব জানানো হয়েছে ১১.৪ মিলি, দৈর্ঘ্য ও প্রস্থে ২০৩.৮ মিলি ও ১৫৩.৫ মিলি, অর্থাৎ টি৮আই বেশ বড়সড় আকারের।

দাম সম্পর্কে কিছু জানানো না হলেও ফিচার প্রায় এক হওয়ায় ধারণা করা হচ্ছে এর দামও টি৮-এর মতোই হবে। কবে নাগাদ বাজারে আসবে সেটিও বলা হয়নি। একটু পুরনো অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহার করা হলেও শক্তিশালী ক্যামেরা ও বড় ধারণক্ষমতার ব্যাটারি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে অনেকটাই সফল হবে বলে ধারণা করা হচ্ছে।

এবার আপনার পালা। আপনি কি এই দাম ও স্পেসিফিকেশনে সন্তুষ্ট? পড়ে অবশ্যই জানাবেন টি৮আই সম্পর্কে আপনার মতামত।

জুনেই আসছে ইন্টেল প্রসেসরের গ্যালাক্সি ট্যাব ৩

স্যামসাং এবার তাদের গ্যালাক্সি ট্যাব সিরিজে  ৮” ও ১০.১” আকারের আরো দুটি নতুন ট্যাবলেট সংযোজন করলো। এদের মধ্যে ১০.১ ইঞ্চির ট্যাবটি ইন্টেলের তৈরি প্রসেসর চালিত বলে জানা গেছে।
গ্যালাক্সি ট্যাব ৩
৮ ইঞ্চির গ্যালাক্সি ট্যাব ৩ এ রয়েছে ১.৫ গিগাহার্জ এক্সিনস ডুয়াল কোর প্রসেসর, WXGA TFT ১২৮০x৮০০ রেজলুশনের ডিসপ্লে, ১.৫ গিগাবাইট র‍্যাম, ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪৪৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৬ বা ৩২ গিগাবাইটের ইন্টারনাল মেমোরি।


তবে স্যামসাং জানিয়েছে, ৮ ইঞ্চির গ্যালাক্সি ট্যাব ৩ তাদের নিজস্ব প্রসেসরের হলেও ১০.১ ইঞ্চি মডেলটিতে চলবে ইন্টেলের ১.৬ গিগাহার্জ ডুয়াল-কোর প্রসেসর। স্যামসাং আরও জানিয়েছে, “ট্রাস্টেড পার্টনারদের” কাছ থেকে চিপসেটসহ বিভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করে স্যামসাং এই ১০.১ ইঞ্চি মডেলটি তৈরি করেছে যাতে ব্যবহারকারীদের জন্য কন্সট্যান্ট হাই-কোয়ালিটি এক্সপেরিয়েন্স নিশ্চিত করা সম্ভব হয়।

ইন্টেল প্রসেসর-চালিত গ্যালাক্সি ট্যাব ৩ ১০.১ ইঞ্চি মডেলে রয়েছে ১৪৯ পিপিআই-এর 1280 x 800 রেজুলেশন ডিসপ্লে, ১ গিগাবাইট র‌্যাম, ১৬ ও ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ৬৮০০ এমএএইচ ব্যাটারি। তবে এই মডেলের পেছনে ব্যবহৃত হয়েছে ৩ মেগাপিক্সেল ক্যামেরা যদিও সামনে ৮ ইঞ্চি ট্যাবের মতোই ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে।

স্যামসাং তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, দু’টি ডিভাইসেই ব্যবহৃত হবে অ্যান্ড্রয়েড ৪.২.২ এবং স্যামসাং-এর টাচউইজ ইন্টারফেস এবং অ্যাপ্লিকেশনস। চলতি জুন মাসের মধ্যেই সারাবিশ্বের সব বাজারে এই দু’টি ট্যাব সহজলভ্য হবে বলে জানিয়েছে স্যামসাং।

এবারই যেহেতু প্রথম কোনো স্যামসাং অ্যান্ড্রয়েড ট্যাবলেটে ইন্টেলের প্রসেসরের দেখা মিলছে, সেহেতু বাজারে কেমন সাড়া পায় গ্যালাক্সি ট্যাব ৩-এর ১০.১ সংস্করণটি, তাই এখন দেখার বিষয়। আপনার কী ধারণা? কেমন যাবে ইন্টেল-চালিত গ্যালাক্সি ট্যাবলেটের বাজার?

Sunday, May 19, 2013

মাইক্রোম্যাক্স আনলো নতুন ফ্যাবলেট, Canvas Doodle



ক্যানভাস ডুডল

বর্তমান স্মার্টফোন জগতে মাইক্রোম্যাক্স একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড বলা চলে। ভারতীয় ব্র্যান্ড হলেও এটি এরই মধ্যে নিজের দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে মুল ধারার ব্রান্ডগুলোর সাথে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। ক্যানভাস সিরিজের স্মার্টফোনগুলো দিয়েই মূলত এদের জনপ্রিয়তার শুরু। ক্যানভাস ২ এদের অন্যতম ব্যবসাসফল ডিভাইস এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে এরা বাজারে নিয়ে আসে আরও আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ ক্যানভাস এইচডি। ক্যানভাস এইচডি এর রেশ কাটতে না কাটতেই এবার অনেকটা চুপিসারে মাইক্রোম্যাক্স নিয়ে এলো ক্যানভাস সিরিজের নতুন আকর্ষণ ‘ক্যানভাস ডুডল’।


অফিসিয়াল কোন ঘোষণা যদিও এখন পর্যন্ত পাওয়া যায়নি, সম্প্রতি মাইক্রোম্যাক্সের নিজস্ব ওয়েবসাইট এবং অনলাইন স্টোরে নতুন এ ফ্যাবলেটটির দেখা মিলেছে। অনলাইন স্টোর অনুযায়ী এর দাম ১২,৯৯৯ ইন্ডিয়ান রুপি। ডিভাইসটির মূল আকর্ষণ হলো এর সাথে থাকা সুদৃশ্য স্টাইলাস স্কেচ পেন যেটি দিয়ে ডিভাইসে থাকা এভারনোট অ্যাপ ব্যবহার করে স্কেচ এঁকে নেয়া যাবে নিমেষেই। শুধু তাই নয়, এর দারুণ ডিজাইন এবং ৫.৩ ইঞ্চির বিশাল পর্দা এতে নতুন মাত্রা যোগ করেছে।

canvas doodle

অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিন-চালিত ফ্যাবলেটটির শক্তি যোগাতে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর প্রসেসর ও ৫১২ মেগাবাইট র‌্যাম। অন্যান্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, ৩জি কানেক্টিভিটি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ০.৩ মেগা পিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। নিচে এক নজরে Micromax Canvas Doodle কনফিগারেশন দেয়া হল-
  • অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলি বিন
  • ডুয়াল সিম (২জি+৩জি), ২জি (জিএসএম ৯০০,১৮০০ মেগাহার্জ), ৩জি (ডব্লিউসিডিএমএ ২১০০ মেগাহার্জ)
  • ৫.৩ ইঞ্চি ক্যাপাসিটিটিভ মাল্টি টাচ স্ক্রিন
  • ১.২ গিগাহার্জ কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন এস ৪ MSM8225Q সিপিইউ
  • ৫১২ মেগাবাইট র‌্যাম
  • ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট
  • ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি, এইচডিএমআই, এফএম রেডিও, ৩.৫ এমএম অডিও জ্যাক, জিপিএস
  • সেন্সরস- গ্র্যাভিটি, লাইট, প্রক্সিমিটি
  • ২১০০ এমএএইচ ব্যাটারি, ৬.৫ ঘণ্টা পর্যন্ত টক টাইম এবং ২২০ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম
canvas doodle

লক্ষ্যণীয় বিষয় হলো, মাইক্রোম্যাক্স প্রথমবারের মতো এ ডিভাইসে মিডিয়াটেক চিপসেটের পরিবর্তে কোয়ালকম চিপসেট ব্যবহার করেছে। শুধু তাই নয়, এতে বিল্ট ইন এইচডিএমআই সুবিধাও রাখা হয়েছে যেটি ব্যবহারকারীদের খুব সহজে তাদের ডিভাইস কে এইচডিএমআই সুবিধা সম্পন্ন ডিভাইসের সাথে কানেক্ট করতে সাহায্য করবে এবং ব্যবহারকারীরা আরও বড় পর্দায় গেমিং কিংবা ভিডিও উপভোগ করতে পারবেন।

তবে ৫১২ মেগাবাইট র‌্যাম এরকম কনফিগারেশনের ডিভাইসের তুলনায় সত্যিই কম। ১ গিগাবাইট র্যা ম ডিভাইসটিকে আরও অনেক আকর্ষণীয় করতে পারত। স্টাইলাস সুবিধা, ৫.৩ ইঞ্চির আকর্ষণীয় বিশাল পর্দা থাকা সত্ত্বেও বাজারে বিদ্যমান অন্যান্য সমমানের কোয়াড কোর ফোনগুলোর সাথে শুধু মাত্র র্যারম কম থাকার কারণে ডুডল কে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।

যেহেতু এখন পর্যন্ত অফিসিয়াল কোন ঘোষণা মাইক্রোম্যাক্স দেয় নি সেহেতু ধারনা করা যায় অচিরেই অফিসিয়াল ঘোষণা নিয়ে মাইক্রোম্যাক্স আমাদের সামনে হাজির হবে। তবে বাংলাদেশের বাজারে ডিভাইসটি আসতে বেশ সময় লাগবে বলে আমাদের ধারনা।
৫.৩ ইঞ্চি ডিসপ্লে প্যানেল সাথে আকর্ষণীয় স্টাইলাস স্কেচ পেন, এইচডিএম আই ফিচার সমৃদ্ধ ফ্যাব্লেট ফোনটি নিয়ে আপনাদের মতামত কি? মন্তব্যের ঘরে লিখে পাঠান। আরও নতুন নতুন খবর জানতে আমাদের সাথেই থাকুন।

Saturday, December 22, 2012

মাত্র ৯৯ ডলারের নতুন নেক্সাস ৭ আনতে পারে গুগল-আসুস

গুগল-আসুস নেক্সাস ৭ এর নাম শোনেননি এমন পাঠক অ্যান্ড্রয়েড কথনে খুঁজে পাওয়া যাবে না! অ্যান্ড্রয়েড ট্যাবলেট জগতে আদর্শ মানের ট্যাবলেট হিসেবে জায়গা করে নিয়েছে ১৯৯ ডলার মূল্যের এই ট্যাবলেট। কিন্তু আপনি কি জানতেন, অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ৯৯ ডলারের নেক্সাস ৭ বাজারে আসতে পারে? তারচেয়ে আকর্ষণীয় খবর, এই ট্যাবলেটের অস্তিত্বের প্রমাণও মিলেছে!



দেশের বাজারে চলে এলো Ainol-এর ১০” ট্যাব Novo 10 Hero

মানুষ চাইনিজ ইলেকট্রনিক পণ্য কেন কিনে থাকেন? এর বিভিন্ন উত্তর থাকলেও একটি কমন উত্তর হচ্ছে সাধ্যের মধ্যে সাধের নাগাল পেতে। অধিকাংশ চাইনিজ ইলেকট্রনিক পণ্যই দামী কোনো পণ্যের আদলে তৈরি করা হয়ে থাকে। চাইনিজদের নির্মিত অ্যান্ড্রয়েড-চালিত ট্যাবলেট আর ফোনই এর অন্যতম উদাহরণ। কিন্তু এই চাইনিজ ব্র্যান্ডের পণ্যের দাম যখন প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যায়, তখন দ্বিতীয়বার অনেকেই ভাবতে শুরু করেন।
চাইনিজ অ্যান্ড্রয়েড প্রস্তুতকারী অনেক কোম্পানি রয়েছে। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে নামকরা কোম্পানি হচ্ছে আইনল। এই ব্র্যান্ড ইতোমধ্যেই তাদের নভো সিরিজে ৭ ইঞ্চি ডিসপ্লের অনেকগুলো ট্যাবলেট বাজারে এনেছে। এর প্রত্যেকটিই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন দামে বিভিন্ন স্পেসিফিকেশন দিয়ে স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজার অনেক আগেই ধরে নিয়েছে আইনল।




গ্রামীণফোন ও সিম্ফনি মিলে আনলো Symphony T7 ও T8 অ্যান্ড্রয়েড ট্যাবলেট


দেশি ব্র্যান্ড সিম্ফনির অ্যান্ড্রয়েড ট্যাবলেট টি৭ ও টি৮ বাজারে আনার কথা.
গ্রামীণফোন জানিয়েছে, আইসক্রিম স্যান্ডউইচ (অ্যান্ড্রয়েড ৪.০.৪) চালিত এই দু’টি ট্যাবলেটের দাম পড়ছে গ্রামীণফোন গ্রাহকদের জন্য মাত্র ১০,৮৫০ টাকা এবং ১২,৮৫০ টাকা। এই দু’টি ট্যাবলেটই ৩জি সুবিধা রয়েছে ও এর প্রথমটি ৭ ইঞ্চি ও দ্বিতীয়টি ৮ ইঞ্চি আকারের স্ক্রিনবিশিষ্ট; যেমনটা এদের মডেল নম্বরেই উল্লেখ আছে (Symphony T7 ও Symphony T8).

গ্রামীণফোন গ্রাহকরা যে কোনো গ্রামীণফোন আউটলেট থেকে বিনামূল্যে ৮ গিগাবাইট মাইক্রো-এসডি মেমোরি কার্ড ও মাত্র ৯৯ টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট প্যাকেজসহ সিম্ফনি টি৭ বা টি৮ ট্যাবটি কিনতে পারবেন।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host